পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (RDA Rangpur)
পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (RDA Rangpur Job Circular 2026) ২২ জুন ২০২৬ তারিখে দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এটি অফিশিয়ালভাবে ২২ জুন ২০২৬ তারিখে (০৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ) জারি করা হয়েছে। যার স্মারক নম্বর: ৪৭.৭২.৮৫৯২.০০১.১১.০০১.২৪-৩২০। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর-এর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত রংপুর পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করা হয়েছে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আকর্ষণীয় এই সরকারি চাকরিতে সর্বমোট ২৭টি ক্যাটাগরির পদে মোট ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এই চাকরিগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।
আপনি যদি Rural Development Academy Rangpur Job Circular 2026-এ আবেদন করতে আগ্রহী হন, তবে আগামী ২৫ জুন ২০২৬ সকাল ১০:০০ টা থেকে ২৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টা-এর মধ্যে অনলাইনে টেলিটকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে আরডিএ রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং রংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে চাকরির বিজ্ঞপ্তি ২০২৬-এর আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।
পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১. পরিচালক (০২ টি পদ)
বেতন ও গ্রেড: ৫০,০০০-৭১,২০০/- (গ্রেড-৪) | বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি ডিগ্রি।
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হইবে না।
সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যুগ্মপরিচালক বা সমমানের পদে (৫ম গ্রেডে) ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির পদে ১৫ (পনেরো) বৎসরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বা বিদেশি জার্নালে ৮ (আট) টি গবেষণা প্রকাশনা থাকিতে হইবে।
২. যুগ্মপরিচালক (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ৪৩,০০০-৬৯,৮৫০/- (গ্রেড-৫) | বয়স: সর্বোচ্চ ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি।
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হইবে না।
সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উপপরিচালক বা সমমানের পদে (৬ষ্ঠ গ্রেডে) ৫ (পাঁচ) বৎসরের চাকরির অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির পদে অন্যূন ১২ (বারো) বৎসরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বা বিদেশি জার্নালে ৬ (ছয়) টি গবেষণা প্রকাশনা।
৩. উপপরিচালক (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ৩৫,৫০০-৬৭,০১০/- (গ্রেড-৬) | বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি।
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হইবে না।
সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী পরিচালক বা সমমানের পদে (৯ম গ্রেডে) ৭ (সাত) বৎসরের চাকরির অভিজ্ঞতাসহ দেশি বা বিদেশি জার্নালে ৪ (চার) টি গবেষণা প্রকাশনা।
৪. সহকারী পরিচালক (০৫ টি পদ)
বেতন ও গ্রেড: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হইবে না।
৫. সহকারী প্রোগ্রামার (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
কোন পাবলিক পরীক্ষায় ৩য় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না।
৬. সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
কোন পাবলিক পরীক্ষায় ৩য় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না।
৭. মেডিকেল অফিসার (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এমবিবিএস ডিগ্রি।
বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এর অধীন রেজিস্টার্ডভুক্ত হইতে হইবে।
৮. সহকারী প্রকৌশলী (সিভিল) (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি।
৯. সহকারী গ্রন্থাগারিক (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
১০. ফিজিক্যাল ইনসট্রাক্টর (পুরুষ-১, মহিলা-১) (০২ টি পদ)
বেতন ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ডিগ্রিসহ ৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা, তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হইবে না।
১১. কারিগরি প্রশিক্ষক (০৫ টি পদ)
বেতন ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হইতে ডিপ্লোমাধারী।
কারিগরি প্রশিক্ষক (সেলাই, বুটিক ও এমব্রয়ডারি) পদটি মহিলাদের জন্য সংরক্ষিত।
১২. সহকারী ফার্ম ম্যানেজার (০৪ টি পদ)
বেতন ও গ্রেড: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদী ডিপ্লোমা।
১৩. ব্যক্তিগত সহকারী (মহাপরিচালক এর জন্য) (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ৬ (ছয়) মাস মেয়াদী কম্পিউটার পরিচালনার সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ।
সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
১৪. হোস্টেল সুপার (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
১৫. সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
১৬. মূল্যায়ন সহকারী (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
১৭. গবেষণা সহকারী (০২ টি পদ)
বেতন ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ বা সামাজিক বিজ্ঞান বিভাগের কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
১৮. প্রশিক্ষণ সহকারী (০২ টি পদ)
বেতন ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
১৯. স্টোরকিপার (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
২০. হিসাব সহকারী (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
২১. মাঠ সহকারী (০২ টি পদ)
বেতন ও গ্রেড: ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ ৪ (চার) বৎসর মেয়াদী কৃষি ডিপ্লোমা; অথবা
কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
২২. সহকারী হোস্টেল সুপার (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
২৩. রিসার্চ ইনভেষ্টিগেটর (০২ টি পদ)
বেতন ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
তথ্য সংগ্রহ ও গবেষণা কাজে ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।
২৪. সেলসম্যান (পুরুষ) (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
২৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (০৫ টি পদ)
বেতন ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ (বিশ) শব্দ থাকিতে হইবে।
২৬. অডিও ভিজ্যুয়াল টেকনিশিয়ান (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ৮,৮০০-২১,৩১০/- (গ্রেড-১৮)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেকানিক্যাল বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ।
সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।
২৭. অফিস সহায়ক (১০ টি পদ)
বেতন ও গ্রেড: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হইতে হইবে।
আবেদনের বয়সসীমা
পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স ০১ জুন ২০২৬খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫ বছর, ২নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর এবং ৩নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
জেলার যোগ্যতা
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলার কোনো নির্দিষ্ট শর্ত বা কোটা উল্লেখ নেই, তাই বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
প্রস্তুতি ও এক্সপার্ট টিপস
সতর্কতা: চাকরির আবেদন ফর্মে (Applicant’s Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় পরবর্তীতে অর্জিত শিক্ষাগত যোগ্যতার সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং Departmental Candidate-এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
পূর্বের আবেদনকারীদের জন্য: যে সকল আবেদনকারী ০১/১০/২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি নং ৪৭.৭২.৮৫৯২.০০১.১১.০০১.২৪.১৪১-এর বিপরীতে ইতোপূর্বে আবেদন করেছেন, তাদের পূর্বের আবেদন বহাল রয়েছে বিধায় সংশ্লিষ্ট পদের বিপরীতে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
| প্রতিষ্ঠানের নাম | পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (RDA Rangpur) |
| মন্ত্রণালয় | পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ |
| পদের ক্যাটাগরি | ২৭ টি |
| মোট শূন্যপদ | ৫৭ জন |
| চাকরির ধরন | সরকারি চাকরি (অস্থায়ী ভিত্তিতে) |
| বয়সসীমা | পদ অনুযায়ী সর্বোচ্চ বয়স ৩২ বছর, ৩৫ বছর, ৪০ বছর ও ৪৫ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি |
| জেলা | বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন |
| বেতন/গ্রেড | ৮,২৫০ – ৭১,২০০/- টাকা (গ্রেড-২০ থেকে গ্রেড-৪) |
| আবেদনের ফি | ২২৩/-, ১১২/- এবং ৫৬/- টাকা |
| বিজ্ঞপ্তির সোর্স | দ্য ডেইলি স্টার, ২২ জুন ২০২৬ |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | ২২ জুন ২০২৬ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২২ জুন ২০২৬ |
| আবেদন শুরুর তারিখ | ২৫ জুন ২০২৬ সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ | ২৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টা |
| আবেদন পদ্ধতি | অনলাইন (rdarangpur.teletalk.com.bd) |
| অফিশিয়াল ওয়েবসাইট | www.rdarangpur.gov.bd |
| হেড অফিসের ঠিকানা | পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর। |
৫৭ পদে পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – RDA Rangpur Job Circular
পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা RDA Rangpur Job Circular 2026 PDF-এর অফিশিয়াল ছবি নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সার্কুলারটি দেখতে বা ডাউনলোড করে নিতে পারেন।
অনলাইনে আবেদন করার পদ্ধতি
আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)
অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২ টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। পদের ফি এর পরিমাণ নিচে দেওয়া হলো (সার্ভিস চার্জসহ):
অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে ১ হতে ২৭ নম্বর ক্রমিকে উল্লিখিত সকল পদের জন্য সর্বমোট ৫৬/- টাকা।
এসএমএস করার নিয়ম:
প্রথম SMS:
RDARANGPUR <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: RDARANGPUR ABCDEF
দ্বিতীয় SMS:
RDARANGPUR <space> YES <space> PIN Code লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: RDARANGPUR YES 12345678
বি.দ্র: টেলিটক ফি জমার সঠিক SMS কোডের জন্য আবেদনপত্রের Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশ করা হয়েছে?
এই বিজ্ঞপ্তিটি ২২ জুন ২০২৬ তারিখে দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশ করা হয়েছে।
২. আবেদন করার শেষ সময় কবে?
পল্লী উন্নয়ন একাডেমি রংপুর-এ অনলাইনে আবেদন করার সর্বশেষ সময় হলো আগামী ২৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
৩. কীভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে?
আগ্রহী প্রার্থীদের টেলিটকের জব পোর্টাল (rdarangpur.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
প্রবেশপত্র ও পরীক্ষার প্রস্তুতি
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি www.rdarangpur.gov.bd অথবা rdarangpur.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র
মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে: