Thursday, 04 June 2026
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)

রাজউক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | RAJUK Job Circular | ১৩৬ জনের সরকারি চাকরি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)

Bangladesh Published Date: 04 Jun 2026 Start Date: 04 Jun 2026 Deadline: 07 Jul 2026
Additional Information
  • Gender: Both
  • Job Type: Full-time
  • Category: সরকারি চাকরি
Job Summary
  • Posted: 04 Jun 2026
  • Views: 5
  • Status: Active
Job Description

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (RAJUK Job Circular 2026) গত ০৪ জুন ২০২৬ তারিখে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এটি অফিশিয়ালভাবে ০২ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে। যার স্মারক নম্বর: ২৫.০৬.০০০০.০০০.০০৯.১১.০০০২.২৫-১৩৯৭। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে।


নতুন এই Rajdhani Unnayan Kartripakkha Job Circular 2026 অনুযায়ী, সর্বমোট ৩২টি ক্যাটাগরির পদে মোট ১৩৬ জনকে অস্থায়ী রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে। এই সরকারি চাকরিগুলোতে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের যেকোনো প্রকৃত নাগরিক আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।


আপনি যদি রাজউক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ আবেদন করতে আগ্রহী হন, তবে বিজ্ঞপ্তি অনুসারে আগামী ০৮ জুন ২০২৬ সকাল ১০:০০ টা থেকে ০৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টা-এর মধ্যে অনলাইনে টেলিটকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।


পদের সংক্ষিপ্ত বিবরণ

সহকারী পরিচালক (প্রশাসন) ০৫ টি ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি) ০৪ টি ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

সহকারী পরিচালক (হিসাব) ০২ টি ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) ০১ টি ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

সহকারী পরিচালক (ভূমি ব্যবহার) ০১ টি ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

সহকারী প্রকৌশলী (সিভিল) ১৪ টি ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ০৩ টি ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

সহকারী অথরাইজড অফিসার ১১ টি ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

সহকারী নগর পরিকল্পনাবিদ ০২ টি ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

১০ সহকারী স্থপতি ০১ টি ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

১১ সহকারী আইন কর্মকর্তা ০২ টি ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

১২ উপসহকারী প্রকৌশলী (সিভিল) ১০ টি ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

১৩ উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ০২ টি ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

১৪ উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) ০৩ টি ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

১৫ প্রধান ইমারত পরিদর্শক ০১ টি ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

১৬ ইমারত পরিদর্শক ০৭ টি ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

১৭ তত্ত্বাবধায়ক ০১ টি ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

১৮ হিসাবরক্ষক ০১ টি ১২,৫০০-৩০,২৩0/- (গ্রেড-১১)

১৯ সহকারী পরিসংখানবিদ ০১ টি ১২,৫০০-৩০,২৩0/- (গ্রেড-১১)

২০ ফোরম্যান (যান্ত্রিক) ০১ টি ১২,৫০০-৩০,২৩0/- (গ্রেড-১১)

২১ ফোরম্যান (বৈদ্যুতিক) ০১ টি ১২,৫০০-৩০,২৩0/- (গ্রেড-১১)

২২ কম্পিউটার অপারেটর ০৪ টি ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)

২৩ উর্ধ্বতন হিসাব সহকারী ০৬ টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

২৪ উচ্চমান সহকারী ০৪ টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

২৫ সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ০৫ টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

২৬ নিরাপত্তা তত্ত্বাবধায়ক ০১ টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

২৭ সার্ভেয়ার ১১ টি ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫)

২৮ অপারেটর (হেভী ভেহিক্যাল) ০২ টি ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫)

২৯ অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ১৩ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

৩০ কনিষ্ঠ হিসাব সহকারী ১০ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

৩১ ট্রান্সপোর্ট সুপারভাইজার ০১ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

৩২ ট্রেসার (রেখাকার) ০৫ টি ৯,০০০-২১,৮০০/- (গ্রেড-১৭)


পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১. সহকারী পরিচালক (প্রশাসন)

পদ সংখ্যা: ০৫ টি

বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।


২. সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি)

পদ সংখ্যা: ০৪ টি

বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।


৩. সহকারী পরিচালক (হিসাব)

পদ সংখ্যা: ০২ টি

বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: ব্যবস্থাপনা, ফিন্যান্স অথবা একাউন্টিং বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।


৪. সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল)

পদ সংখ্যা: ০১ টি

বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী; এবং বাংলায় ও ইংরেজীতে প্রেস ব্রিফিং ও প্রতিবেদন তৈরীতে পারদর্শী এবং জনসংযোগ কাজে অভিজ্ঞতা।


৫. সহকারী পরিচালক (ভূমি ব্যবহার)

পদ সংখ্যা: ০১ টি

বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: ভূগোল ও পরিবেশ বিদ্যা বা সমাজবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।


৬. সহকারী প্রকৌশলী (সিভিল)

পদ সংখ্যা: ১৪ টি

বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী।


৭. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

পদ সংখ্যা: ০৩ টি

বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী।


৮. সহকারী অথরাইজড অফিসার

পদ সংখ্যা: ১১ টি

বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য অথবা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী।


৯. সহকারী নগর পরিকল্পনাবিদ

পদ সংখ্যা: ০২ টি

বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী।


১০. সহকারী স্থপতি

পদ সংখ্যা: ০১ টি

বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: স্থাপত্য বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী।


১১. সহকারী আইন কর্মকর্তা

পদ সংখ্যা: ০২ টি

বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির এলএল.বি (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণির এলএল.এম ডিগ্রী এবং বার কাউন্সিলের সদস্যপদ থাকতে হবে।


১২. উপসহকারী প্রকৌশলী (সিভিল)

পদ সংখ্যা: ১০ টি

বেতনস্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা।


১৩. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

পদ সংখ্যা: ০২ টি

বেতনস্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল অথবা শক্তি প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা।


১৪. উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক)

পদ সংখ্যা: ০৩ টি

বেতনস্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: তড়িৎ অথবা তড়িৎ প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা।


১৫. প্রধান ইমারত পরিদর্শক

পদ সংখ্যা: ০১ টি

বেতনস্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: স্থাপত্য অথবা সিভিল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন ০৭ (সাত) বৎসরের চাকুরির অভিজ্ঞতা।


১৬. ইমারত পরিদর্শক

পদ সংখ্যা: ০৭ টি

বেতনস্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: স্থাপত্য অথবা পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা।


১৭. তত্ত্বাবধায়ক

পদ সংখ্যা: ০১ টি

বেতনস্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।


১৮. হিসাবরক্ষক

পদ সংখ্যা: ০১ টি

বেতনস্কেল: ১২,৫০০-৩০,২৩0/- (গ্রেড-১১)

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।


১৯. সহকারী পরিসংখানবিদ

পদ সংখ্যা: ০১ টি

বেতনস্কেল: ১২,৫০০-৩০,২৩0/- (গ্রেড-১১)

শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রী।


২০. ফোরম্যান (যান্ত্রিক)

পদ সংখ্যা: ০১ টি

বেতনস্কেল: ১২,৫০০-৩০,২৩0/- (গ্রেড-১১)

শিক্ষাগত যোগ্যতা: যান্ত্রিক বা অটোমোবাইল প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমাসহ হালকা ও ভারী গাড়ী/হাইড্রোলিক সিস্টেম এর ভারী গাড়ী চালনায় ০৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।


২১. ফোরম্যান (বৈদ্যুতিক)

পদ সংখ্যা: ০১ টি

বেতনস্কেল: ১২,৫০০-৩০,২৩0/- (গ্রেড-১১)

শিক্ষাগত যোগ্যতা: তড়িৎ বা তড়িৎ প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।


২২. কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ০৪ টি

বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।


২৩. উর্ধ্বতন হিসাব সহকারী

পদ সংখ্যা: ০৬ টি

বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বা ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রীসহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা।


২৪. উচ্চমান সহকারী

পদ সংখ্যা: ০৪ টি

বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রীসহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা।


২৫. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ০৫ টি

বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।


২৬. নিরাপত্তা তত্ত্বাবধায়ক

পদ সংখ্যা: ০১ টি

বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রীসহ নিরাপত্তা বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হইতে প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হইবে।


২৭. সার্ভেয়ার

পদ সংখ্যা: ১১ টি

বেতনস্কেল: ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা: ০৪ (চার) বছর মেয়াদী সার্ভে ডিপ্লোমা।


২৮. অপারেটর (হেভী ভেহিক্যাল)

পদ সংখ্যা: ০২ টি

বেতনস্কেল: ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অটোমোবাইল বা মেকানিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেটসহ হালকা ও ভারী গাড়ী বা হাইড্রোলিক সিস্টেমের ভারী গাড়ী চালনা, যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে ০৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।


২৯. অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ১৩ টি

বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।


৩০. কনিষ্ঠ হিসাব সহকারী

পদ সংখ্যা: ১০ টি

বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা।


৩১. ট্রান্সপোর্ট সুপারভাইজার

পদ সংখ্যা: ০১ টি

বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ অটোমোবাইলে ট্রেড কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।


৩২. ট্রেসার (রেখাকার)

পদ সংখ্যা: ০৫ টি

বেতনস্কেল: ৯,০০০-২১,৮০০/- (গ্রেড-১৭)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ভোকেশনাল সিভিল বা আর্কিটেকচার ড্রাফটিং সার্টিফিকেটসহ বাস্তব অভিজ্ঞতা।


আবেদনের বয়সসীমা

আবেদনকারীর বয়স ০৭ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছরে মধ্যে হতে হবে। তবে “প্রধান ইমারত পরিদর্শক” পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।


জেলার যোগ্যতা

বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের সকল জেলার যোগ্য স্থায়ী প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

প্রস্তুতি ও এক্সপার্ট টিপস

অভিজ্ঞতা সনদ: যেসকল পদের জন্য অভিজ্ঞতার কথা বলা হয়েছে, তাদের ক্ষেত্রে যথাযথ অভিজ্ঞতা সনদ ভাইভার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।

বিভাগীয় প্রার্থী: সরকারি, আধা সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের আবেদনের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র (NOC) জমা দিতে হবে।

সতর্কতা: অনলাইনে আবেদনের সময় তথ্য ও ছবি নির্ভুলভাবে প্রদান করবেন। কোনো ভুল তথ্য দিলে প্রার্থিতা বাতিল হতে পারে।


রাজউক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | RAJUK Job Circular | ১৩৬ জনের সরকারি চাকরি
প্রতিষ্ঠানের নাম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)
জব লোকেশন ঢাকা
পদের ক্যাটাগরি ৩২ টি
মোট শূন্যপদ ১৩৬ জন
চাকরির ধরন সরকারি চাকরি
বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর (বিশেষ ক্ষেত্রে ৩৫)
শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক/স্নাতকোত্তর
জেলা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
বেতন/গ্রেড ৯,০০০-৫৩,০৬০/- (গ্রেড ৯ হতে ১৭)
আবেদনের ফি ৫৬/- হতে ২২৩/- টাকা
বিজ্ঞপ্তির সোর্স দৈনিক আমার দেশ, ০৪ জুন ২০২৬
বিজ্ঞপ্তি জারির তারিখ ০২ জুন ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ০৪ জুন ২০২৬
আবেদন শুরুর তারিখ ০৮ জুন ২০২৬ সকাল ১০ ০০ টা
আবেদনের শেষ তারিখ ০৭ জুলাই ২০২৬ বিকাল ০৫ ০০ টা
আবেদন পদ্ধতি অনলাইন
Company Information
অফিশিয়াল ওয়েবসাইট www.rajuk.gov.bd
হেড অফিসের ঠিকানা রাজউক ভবন, রাজউক এভিনিউ, ঢাকা ১০০০, বাংলাদেশ।
ফোন নাম্বার +৮৮০২২২৩৩৮৪৫৭৭
ফ্যাক্স নাম্বার +৮৮-২-৯৫৬৩৫৯১
ইমেইল chairman@rajukdhaka.gov.bd

রাজউক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | RAJUK Job Circular | ১৩৬ জনের সরকারি চাকরি

RAJUK Job Circular 2026 Image / PDF রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা RAJUK Job Circular 2026 PDF এর অফিশিয়াল ছবি নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সার্কুলারটি দেখতে বা ডাউনলোড করে নিতে পারেন।

Apply for this job
Apply Now View Circular
  • Sallary: ৯,০০০-৫৩,০৬০
  • Vacancy: ১৩৬
  • Published Date: 2026-06-04
  • Start Date: 2026-06-08 10:00:00
  • Deadline Date: 2026-07-07 17:00:00
Apply Step

অনলাইনে আবেদন করার পদ্ধতি

রাজউকের এই চাকরির জন্য প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সঠিক নিয়মাবলি নিচে দেওয়া হলো:

  1. প্রথমে টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইট rajuk.teletalk.com.bd-এ প্রবেশ করুন।
  2. সেখানে Application Form অপশনে ক্লিক করে আপনি যে পদে আবেদন করতে চান তা নির্বাচন করুন।
  3. সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রের প্রতিটি ফিল্ড সতর্কতার সাথে পূরণ করুন। চাকুরিরত প্রার্থীরা Departmental Candidate অপশনটি নির্বাচন করুন।
  4. আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনার একটি রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) এবং একটি স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করুন।
  5. সবশেষে, তথ্যগুলো আরেকবার চেক করে “Submit” বাটনে ক্লিক করুন। সফলভাবে সাবমিট হলে আপনি একটি User ID সহ Applicant’s Copy পাবেন, যা পরবর্তীতে ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন।


আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)

অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২ টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। পদের গ্রেড অনুযায়ী ফি এর পরিমাণ নিচে দেওয়া হলো (সার্ভিস চার্জসহ):


গ্রেড ৯-১০ (ক্রমিক ১-১৭): ২২৩/- টাকা।

গ্রেড ১১ (ক্রমিক ১৮-২১): ১৬৮/- টাকা।

গ্রেড ১৩-১৬ (ক্রমিক ২২-৩১): ১১২/- টাকা।

গ্রেড ১৭ (ক্রমিক ৩২): ৫৬/- টাকা।

অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সকল পদের ফি ৫৬/- টাকা।


এসএমএস করার নিয়ম:


প্রথম SMS:

RAJUK <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: RAJUK ABCDEF


দ্বিতীয় SMS:

RAJUK <space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: RAJUK YES 12345678


সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. রাজউক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশ করা হয়েছে?

এই বিজ্ঞপ্তিটি ০৪ জুন ২০২৬ তারিখে দৈনিক আমার দেশ পত্রিকায় এবং কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


২. আবেদন করার শেষ সময় কবে?

রাজউকে অনলাইনে আবেদন করার সর্বশেষ সময় হলো আগামী ০৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।


৩. কীভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে?

আগ্রহী প্রার্থীদের টেলিটকের জব পোর্টাল (rajuk.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।


প্রবেশপত্র ও পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি পরবর্তীতে প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। এছাড়া পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র সম্পর্কিত যেকোনো আপডেট রাজউকের অফিশিয়াল ওয়েবসাইটে (www.rajuk.gov.bd) পাওয়া যাবে।


মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র

লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন নিচে উল্লেখিত কাগজপত্রগুলোর মূল কপি প্রদর্শন এবং একসেট প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি জমা দিতে হবে:

  1. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
  2. জাতীয় পরিচয়পত্র ও চারিত্রিক সনদ।
  3. প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদের কপি।
  4. সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তার সনদ।
  5. Application Form-এর রঙ্গিন প্রিন্ট করা কপি।
  6. কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র ও প্রমাণক (যদি থাকে)।