Saturday, 27 June 2026
পদ্মা অয়েল পিএলসি. (POCL)

পদ্মা অয়েল পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | POCL Job Circular | ১৪ জন নিয়োগ

পদ্মা অয়েল পিএলসি. (POCL)

Bangladesh Published Date: 18 Jun 2026 Start Date: 27 Jun 2026 Deadline: 16 Jul 2026
Additional Information
  • Gender: Both
  • Job Type: Full-time
  • Category: সরকারি চাকরি
Job Summary
  • Posted: 27 Jun 2026
  • Views: 3
  • Status: Active
Job Description

পদ্মা অয়েল পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (POCL Job Circular 2026) ১৮ জুন ২০২৬ তারিখে দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এটি অফিশিয়ালভাবে ১৭ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে। যার স্মারক নম্বর: ২৮.২২.০০০০.৭০০.১১.১৮১.২৬.৪৭২। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)’র অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি, এর নিম্নলিখিত স্থায়ী পদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।


পদ্মা অয়েল পিএলসি এর এই চাকরিতে ০১টি ক্যাটাগরির পদে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এই চাকরিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।


আপনি যদি Padma Oil PLC Job Circular 2026-এ আবেদন করতে আগ্রহী হন, তবে আগামী ২১ জুন ২০২৬ সকাল ১০.০০ টা থেকে ১৬ জুলাই ২০২৬ বিকাল ০৫.০০ টা-এর মধ্যে অনলাইনে টেলিটকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে পদ্মা অয়েল পিএলসি চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।


পদের সংক্ষিপ্ত বিবরণ

পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

জুনিয়র অফিসার (রিফুয়েলিং) ১৪ টি পদ

বেতনস্কেল ২২,০০০-৫৩,০৬০/-

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

মাষ্টার্স/স্নাতক/বিবিএ/এমবিএ ডিগ্রী। কমপক্ষে ১টি প্রথম শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে ৩য় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

লাইট ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হেভি ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেয়া হবে।


আবেদনের বয়সসীমা

পদ্মা অয়েল পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা আবেদনপত্র জমাদানের শেষ তারিখে (অর্থাৎ ১৬ জুলাই ২০২৬ তারিখে) অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এস.এস.সি/জে.এস.সি/সমমানের পরীক্ষার সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসাবে গণ্য হবে এবং বয়স সংক্রান্ত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।


জেলার যোগ্যতা

Padma Oil Company Limited POCL নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলার কোনো নির্দিষ্ট শর্ত বা কোটা উল্লেখ নেই, তাই বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন।


প্রস্তুতি ও এক্সপার্ট টিপস

শিক্ষাগত যোগ্যতার সতর্কতা: উল্লিখিত পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণী বা সমতুল্য জিপিএ গ্রহণযোগ্য হবে না এবং সনদ সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জন করতে হবে।

চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে।

পদ্মা অয়েল পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | POCL Job Circular | ১৪ জন নিয়োগ
প্রতিষ্ঠানের নাম পদ্মা অয়েল পিএলসি. (POCL)
জব লোকেশন পোস্টিং এর উপর নির্ভর করবে
পদের ক্যাটাগরি ০১ টি
মোট শূন্যপদ ১৪ জন
চাকরির ধরন সরকারি চাকরি (স্থায়ী)
বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি
জেলা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
বেতন/গ্রেড ২২,০০০ – ৫৩,০৬০/- টাকা
আবেদনের ফি ২২৩/- টাকা
বিজ্ঞপ্তির সোর্স দ্য ডেইলি স্টার, ১৮ জুন ২০২৬
বিজ্ঞপ্তি জারির তারিখ ১৭ জুন ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১৮ জুন ২০২৬
আবেদন শুরুর তারিখ ২১ জুন ২০২৬ সকাল ১০.০০ টা
আবেদনের শেষ তারিখ ১৬ জুলাই ২০২৬ বিকাল ০৫.০০ টা
আবেদন পদ্ধতি অনলাইন
Company Information
অফিশিয়াল ওয়েবসাইট www.pocl.gov.bd
হেড অফিসের ঠিকানা পদ্মা অয়েল পিএলসি, পদ্মা ভবন, স্ট্র্যান্ড রোড, সদরঘাট, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন নাম্বার ০২৩৩৩৩৫৪২৩৫, ০২৩৩৩৩৬৪২৩৬
ফ্যাক্স নাম্বার ০২৩৩৩৩৬২৩৬৮
ইমেইল info@pocl.gov.bd

পদ্মা অয়েল পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | POCL Job Circular | ১৪ জন নিয়োগ

পদ্মা অয়েল পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Padma Oil PLC Job Circular 2026 PDF-এর অফিশিয়াল ছবি নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই

Apply for this job
Apply Now View Circular
  • Sallary: ২২,০০০ – ৫৩,০৬০
  • Vacancy: ১৪
  • Published Date: 2026-06-18
  • Start Date: 2026-06-21 10:00:00
  • Deadline Date: 2026-07-16 17:00:00
Apply Step

অনলাইনে আবেদন করার পদ্ধতি

পদ্মা অয়েল পিএলসি (POCL)-এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র অনলাইনে টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার বিস্তারিত পদ্ধতি নিচে ধাপে ধাপে দেওয়া হলো:

প্রথমে টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইট pocl.teletalk.com.bd-এ প্রবেশ করুন।

সেখানে Application Form অপশনে ক্লিক করে পদের নাম নির্বাচন করুন।

সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রের প্রতিটি ফিল্ড সতর্কতার সাথে পূরণ করুন।

আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনার সদ্য তোলা কালার ছবি (৩০০ × ৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল) আপলোড করুন।

সবশেষে, তথ্যগুলো আরেকবার চেক করে ফর্ম সাবমিট করুন। সফলভাবে সাবমিট হলে আপনি একটি User ID সহ Applicant’s Copy পাবেন, যা পরবর্তীতে ডাউনলোড করে কালার প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)

অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২ টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের জন্য অফেরতযোগ্য পরীক্ষার ফি ২২৩/- টাকা আবেদনের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

এসএমএস করার নিয়ম:

প্রথম SMS:

POCL <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: POCL ABCDEF

দ্বিতীয় SMS:

POCL <space> YES <space> PIN Code লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: POCL YES 12345678

বি.দ্র: টেলিটক ফি জমার সঠিক SMS কোডের জন্য আবেদনপত্রের Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।


সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. পদ্মা অয়েল পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশ করা হয়েছে?

এই বিজ্ঞপ্তিটি ১৮ জুন ২০২৬ তারিখে দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশ করা হয়েছে।


২. আবেদন করার শেষ সময় কবে?

পদ্মা অয়েল পিএলসিতে অনলাইনে আবেদন করার সর্বশেষ সময় হলো আগামী ১৬ জুলাই ২০২৬ বিকাল ০৫.০০ টা পর্যন্ত।


৩. কীভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে?

আগ্রহী প্রার্থীদের টেলিটকের জব পোর্টাল (pocl.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।


প্রবেশপত্র ও পরীক্ষার প্রস্তুতি

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি pocl.teletalk.com.bd অথবা পিওপিএলসি’র www.pocl.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।


মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষার সময় Online-এ পূরণকৃত Application Form সহ নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট ফটোকপি দাখিল করতে হবে:


সকল শিক্ষাগত যোগ্যতার সনদ। শিক্ষাগত যোগ্যতার সনদে শ্রেণী/গ্রেড উল্লেখ না থাকলে মার্কশিট/ট্রান্সক্রিপ্ট।

বিদেশি কলেজ/বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রদত্ত সমমানের সনদ।

পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ।

জাতীয় পরিচয় পত্রের কপি।

সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের কালার ছবি।

সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র।