Payra Port Authority (PPA)
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Payra Port Authority PPA Job Circular 2026) প্রকাশিত হয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষে চাকরির বিজ্ঞপ্তি ২৬ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা হয় এবং ২৭ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক যুগান্তর ও কালবেলা পত্রিকায় প্রকাশিত হয়।
মোট ২২ জনকে ১২ ক্যাটাগরির পদে অস্থায়ী ভাবে নিয়োগ দিবে পায়রা বন্দর কর্তৃপক্ষ (PPA)। যারা সরকারি চাকরির সন্ধান করছেন, তাদের জন্য পিপিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ একটি দারুণ সুযোগ!
PPA job circular 2026 অনুযায়ী, আবেদন শুরু হবে ৩০ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টা থেকে এবং শেষ হবে ২০ মে ২০২৬ বিকাল ৫:০০ টায়। যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষ প্রার্থীরা PPA Teletalk ওয়েবসাইট http://ppa.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Payra Port Authority PPA job circular 2026 এর খালি পদের তথ্য ও গুরুত্বপুর্ন তারিখগুলো এক নজরে দেখে নেয়া যাক-
শূন্যপদের তথ্যঃ
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি
সম্প্রতি প্রকাশিত PPA নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে চাকরির আবেদনপত্র আহ্বান করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ)।
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, ৬ষ্ঠ থেকে ২০তম বেতন গ্রেডে ১২ ক্যাটাগরির পদে ২২ জন প্রার্থীকে নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি। PPA নিয়োগ ২০২৬ এ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Payra Port Authority PPA job circular 2026 এর সকল গুরুত্বপুর্ন তথ্য গুলো টেবিল আকারে নিচে দেয়া হল।
| প্রতিষ্ঠানের নাম | পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ) |
| জব লোকেশন | পোস্টিং এর উপর নির্ভর করবে। |
| পদের ক্যাটাগরি | ১২। |
| মোট শূন্যপদ | ২২ টি পদ। |
| চাকরির ধরন | ফুল টাইম। |
| চাকরির ক্যাটাগরি | সরকারি চাকরি। |
| জেন্ডার | নারী ও পুরুষ। |
| বয়সসীমা | ০১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ বছর থেকে পদ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর ও ৩৫ বছর হতে হবে। |
| শিক্ষাগত যোগ্যতা | জেএসসি বা সমমান, এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, স্নাতক বা সমমান, উচ্চতর স্নাতক বা সমমান। |
| অভিজ্ঞতা | অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। |
| জেলা | সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। |
| বেতন / গ্রেড | ৮,২৫০-৬৭,০১০ টাকা (৬ষ্ঠ থেকে ২০তম গ্রেড)। |
| অন্যান্য সুযোগ-সুবিধা | সরকারি চাকরির বিধি ও নিয়ম অনুযায়ী। |
| আবেদনের ফি | ৫৬ টাকা, ১১২ টাকা, ১৬৮ টাকা, ২২৩ টাকা (পদ অনুযায়ী)। |
| বিজ্ঞপ্তির সোর্স | দৈনিক যুগান্তর ও কালবেলা, ২৭ এপ্রিল ২০২৬। |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | ২৬ এপ্রিল ২০২৬। |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২৭ এপ্রিল ২০২৬। |
| আবেদন শুরুর তারিখ | ৩০ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখ | ২০ মে ২০২৬ বিকাল ৫:০০ টায়। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| প্রতিষ্ঠানের নাম | পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ) |
| প্রতিষ্ঠানের ধরন | সরকারি প্রতিষ্ঠান। |
| ফোন নম্বর | +৮৮০৯৬ ১০২০ ২২২২. |
| ফ্যাক্স নম্বর | +৮৮০৯৬ ১০২০ ২২৬৬. |
| ইমেইল ঠিকানা | payraport@ppa.gov.bd. |
| প্রধান কার্যালয়ের ঠিকানা | পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী, পটুয়াখালী-৮৬৫০। |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.ppa.gov.bd। |
২২ পদে পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত! Payra Port Authority PPA Job Circular 2026
PPA Job Circular 2026 PDF / Image পায়রা বন্দর কর্তৃপক্ষ পিপিএ জব সার্কুলার ২০২৬ পিডিএফ অফিসিয়াল ওয়েবসাইট www.ppa.gov.bd এবং ppa.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে। আমরা পি পি এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা PPA Job Circular 2026 PDF এর ছবি এখানে যুক্ত করেছি। নিচে সংযুক্ত PPA circular 2026 এর ইমেজে চাকরির সমস্ত তথ্য রয়েছে, যেমন পদসমুহের বিবরন, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার ফি প্রদান, নিয়োগ পরীক্ষা এবং আরও অনেক তথ্য। আপনি এখান থেকে সহজেই পায়রা বন্দর কর্তৃপক্ষ (PPA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা পিপিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর
পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদন করতে হবে অনলাইনে। পায়রা বন্দর কর্তৃপক্ষ (PPA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ উল্লেখিত PPA Teletalk ওয়েবসাইট http://ppa.teletalk.com.bd এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
PPA job circular 2026 এর অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের ফী জমা দিতে হবে। পিপিএ জব সার্কুলার ২০২৬ বা পায়রা বন্দর কর্তৃপক্ষ (PPA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদন পদ্ধতি ধাপে ধাপে নিচে দেওয়া হলো-
পায়রা বন্দর কর্তৃপক্ষে চাকরির অনলাইন আবেদন সফলভাবে সম্পন্ন হওয়ার পর Applicant’s Copy-তে একটি User ID দেওয়া থাকবে। এই User ID ব্যবহার করে ৫৬ টাকা, ১১২ টাকা, ১৬৮ টাকা, ২২৩ টাকা (পদ অনুযায়ী) আবেদন ফি পরিশোধ করতে হবে। যেকোনো Teletalk Pre-paid SIM এর মাধ্যমে ২টি SMS করে আবেদনের ফি জমা দেওয়া যাবে।
১ম SMS:
PPA <User ID> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: PPA DEFABC
২য় SMS:
PPA Yes <PIN> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: PPA Yes 123456
দ্বিতীয় SMS সঠিকভাবে পাঠানো হলে ফিরতি মেসেজে একটি Password পাওয়া যাবে।
এই User ID এবং Password ভালভাবে সংরক্ষণ করুন, পরবর্তীতে Admit Card ডাউনলোডের সময় প্রয়োজন হবে।
ভুলে গেলে SMS পুনরুদ্ধারের নিয়মঃ
যদি কোনো প্রার্থী User ID বা PIN ভুলে যান, তাহলে শুধুমাত্র Teletalk Pre-paid SIM ব্যবহার করে নিচের SMS পদ্ধতিতে পুনরুদ্ধার করা যাবে।
User ID জানা থাকলেঃ
PPA Help <User ID> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: PPA Help ABCDEF
PIN জানা থাকলেঃ
PPA Help PIN <PIN নম্বর> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: PPA Help PIN 987654
শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলে সার্ভার ডাউন বা অন্যান্য টেকনিক্যাল সমস্যার কারণে আবেদন জমা দিতে সমস্যা হতে পারে। তাই ঝামেলা এড়াতে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কয়েকদিন আগেই আবেদন করা সবচেয়ে নিরাপদ।
ডিক্লারেশন: প্রার্থীকে পায়রা বন্দর কর্তৃপক্ষে চাকরির অনলাইন আবেদন পত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদন পত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ পি পি এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা PPA Job Circular 2026 এ অনলাইনে আবেদন করার সময় কোনো সমস্যা দেখা দিলে বা টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হলে নিচের যোগাযোগের মাধ্যম ব্যবহার করে সহায়তা পাওয়া যাবে।
ইমেইল পাঠানোর সময় অবশ্যই সংগঠনের নাম (PPA), পদের নাম, Applicant’s User ID, এবং আপনার মোবাইল নম্বর সংক্ষেপে ইমেইলের সাবজেক্ট লাইনে উল্লেখ করতে হবে। এতে সাপোর্ট টিম দ্রুত সমস্যা শনাক্ত করে সমাধান দিতে পারবে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা PPA Job Circular 2026 এ চাকরি পেতে হলে অবশ্যই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত/প্রিলিমিনারি পরীক্ষার পরে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ভাইভা পরীক্ষার পূর্বে ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা সাধারণত নিচের ৩টি ধাপে অনুষ্ঠিত হয়-
এই তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করেই পায়রা বন্দর কর্তৃপক্ষে চূড়ান্ত নিয়োগ নির্ধারিত হয়।
পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির প্রবেশপত্র ও পরীক্ষার সময়
পায়রা বন্দর কর্তৃপক্ষ PPA নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) PPA teletalk com bd এর অফিসিয়াল ওয়েবসাইট ppa.teletalk.com.bd-এ পাওয়া যাবে। এডমিট কার্ড প্রকাশিত হলে প্রার্থীদের তাদের নিবন্ধিত মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদনকারীরা PPA teletalk ওয়েবসাইট থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম সহ অন্যান্য তথ্য সম্বলিত এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
এছাড়াও পায়রা বন্দর কর্তৃপক্ষে নিয়োগের পরীক্ষার তারিখ, কেন্দ্র, সময়সূচি, সিটপ্ল্যান ও পরীক্ষার ফলাফল সহ সকল আপডেট তথ্য অফিসিয়াল ওয়েবসাইট www.ppa.gov.bd এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
পায়রা বন্দর কর্তৃপক্ষে চাকরির মৌখিক পরীক্ষায় প্রয়োজনীয় কাগজপত্র
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রসমূহের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং একসেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারী ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখসহ) কর্তৃক সম্পাদিত হতে হবে।