জাতীয় পেনশন কর্তৃপক্ষ (NPA)
জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (NPA Job Circular 2026) অফিশিয়াল ওয়েবসাইট এবং দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশ করা হয়েছে। যার স্মারক নম্বর: ০৭.০৪.০০০০.০০০.০০১.১১.০০০১.২৫.২১৬। সম্প্রতি অর্থ বিভাগের আওতাধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে।
নতুন এই National Pension Authority Job Circular 2026 অনুযায়ী, সর্বমোট ০৯টি ক্যাটাগরির পদে মোট ১১ জনকে (আকর্ষণীয় এই নিয়োগে) অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এই সরকারি চাকরিগুলোতে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের যেকোনো প্রকৃত নাগরিক আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।
আপনি যদি জাতীয় পেনশন কর্তৃপক্ষে চাকরির বিজ্ঞপ্তি ২০২৬-এ আবেদন করতে আগ্রহী হন, তবে বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৪ মে ২০২৬ সকাল ১০:০০ টা থেকে ২০ জুন ২০২৬ বিকাল ৪:০০ টা-এর মধ্যে অনলাইনে টেলিটকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে জাতীয় পেনশন কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।
পদের সংক্ষিপ্ত বিবরণ
১ সিস্টেম এনালিস্ট ০১ টি ৪৩,০০০-৬৯,৮৫০/- (গ্রেড-৫)
২ ফাইনান্সিয়াল এনালিস্ট ০১ টি ৩৫,৫০০-৬৭,০১০/- (গ্রেড-৬)
৩ প্রোগ্রামার ০১ টি ৩৫,৫০০-৬৭,০১০/- (গ্রেড-৬)
৪ ব্যবস্থাপক ০১ টি ৩৫,৫০০-৬৭,০১০/- (গ্রেড-৬)
৫ সহকারী ব্যবস্থাপক ০৩ টি ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
৬ এসোসিয়েট ০১ টি ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
৭ হিসাবরক্ষণ কর্মকর্তা ০১ টি ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
৮ সহকারী প্রোগ্রামার ০১ টি ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
৯ সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ০১ টি ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১. সিস্টেম এনালিস্ট
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। বিস্তারিত যোগ্যতার জন্য অফিশিয়াল ছবিটি দেখুন।
২. ফাইনান্সিয়াল এনালিস্ট
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। বিস্তারিত যোগ্যতার জন্য অফিশিয়াল ছবিটি দেখুন।
৩. প্রোগ্রামার
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। বিস্তারিত যোগ্যতার জন্য অফিশিয়াল ছবিটি দেখুন।
৪. ব্যবস্থাপক
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। বিস্তারিত যোগ্যতার জন্য অফিশিয়াল ছবিটি দেখুন।
৫. সহকারী ব্যবস্থাপক
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি। বিস্তারিত যোগ্যতার জন্য অফিশিয়াল ছবিটি দেখুন।
৬. এসোসিয়েট
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি। বিস্তারিত যোগ্যতার জন্য অফিশিয়াল ছবিটি দেখুন।
৭. হিসাবরক্ষণ কর্মকর্তা
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য অনুষদের যে কোন বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। বিস্তারিত যোগ্যতার জন্য অফিশিয়াল ছবিটি দেখুন।
৮. সহকারী প্রোগ্রামার
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি। বিস্তারিত যোগ্যতার জন্য অফিশিয়াল ছবিটি দেখুন।
৯. সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার/ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। বিস্তারিত যোগ্যতার জন্য অফিশিয়াল ছবিটি দেখুন।
বয়সসীমা:
জাতীয় পেনশন কর্তৃপক্ষে চাকরির আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা পদের গ্রেড অনুযায়ী ভিন্ন ভিন্ন। ৫ম গ্রেডের পদের জন্য সর্বোচ্চ ৪০ বছর, ৬ষ্ঠ গ্রেডের জন্য সর্বোচ্চ ৩৫-৩৭ বছর এবং ৯ম গ্রেডের পদগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
আপনার বর্তমান বয়স কত এবং আপনি এই চাকরির জন্য যোগ্য কিনা, তা সহজেই হিসাব করতে আমাদের বয়স ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।
প্রস্তুতি ও এক্সপার্ট টিপস
ফি জমাদান: অনলাইনে আবেদন সাবমিট করার ঠিক পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যেই টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমা না দিলে আবেদন সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে।
ছবি ও স্বাক্ষর: আবেদনপত্রে আপলোড করার জন্য ছবি (৩০০x৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) আগেই স্ক্যান করে বা রিসাইজ করে প্রস্তুত রাখুন।
ইউজার আইডি সংরক্ষণ: আবেদন সাবমিটের পর প্রাপ্ত User ID এবং Password খুবই যত্ন সহকারে সংরক্ষণ করুন। পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে এগুলো প্রয়োজন হবে।
| প্রতিষ্ঠানের নাম | জাতীয় পেনশন কর্তৃপক্ষ (NPA) |
| জব লোকেশন | পোস্টিং এর উপর নির্ভর করবে |
| পদের ক্যাটাগরি | ০৯ টি |
| মোট শূন্যপদ | ১১ জন |
| চাকরির ধরন | সরকারি চাকরি (অস্থায়ী) |
| বয়সসীমা | সর্বোচ্চ ৩২ থেকে ৪০ বছর (পদ অনুযায়ী) |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি |
| জেলা | সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন |
| বেতন/গ্রেড | জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী |
| আবেদনের ফি | অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত |
| বিজ্ঞপ্তির সোর্স | দ্য ডেইলি স্টার, ২২ মে ২০২৬ |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | ২১ মে ২০২৬ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২২ মে ২০২৬ |
| আবেদন শুরুর তারিখ ২৪ মে ২০২৬ সকাল ১০ | ০০ টা |
| আবেদনের শেষ তারিখ ২০ জুন ২০২৬ বিকাল ৪ | ০০ টা |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| অফিশিয়াল ওয়েবসাইট | www.npa.gov.bd |
| হেড অফিসের ঠিকানা | ৪৩, কাকরাইল, ঢাকা- ১০০০। |
| ফোন নাম্বার | ১৬১৩১, +৮৮ ০৯৬১০ ৯০০৮০০ |
| ফ্যাক্স নাম্বার | – |
| ইমেইল | support@upension.gov.bd |
জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NPA Job Circular
NPA Job Circular 2026 Image / PDF জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর অফিশিয়াল ছবি ও পিডিএফ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আপনাদের সুবিধার্থে আমরা National Pension Authority (NPA) Job Circular 2026 PDF-এর অফিশিয়াল ছবিটি নিচে যুক্ত করেছি। নিচে সংযুক্ত NPA নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর এই ইমেজে চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। যেমন— পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার ফি প্রদান এবং নিয়োগ পরীক্ষার শর্তাবলি। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই জাতীয় পেনশন কর্তৃপক্ষে চাকরির বিজ্ঞপ্তির ছবিটি স্পষ্টভাবে দেখতে বা আপনার প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারেন।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের এই চাকরির জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। কোনো হার্ডকপি বা সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়। আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হন, তবে নিচের ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই টেলিটকের মাধ্যমে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন:
গুরুত্বপূর্ণ: আবেদন সাবমিট করার পর যে Applicant’s Copy টি পাবেন, সেটি প্রিন্ট বা সেভ করে রাখুন এবং টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নির্দেশিত নিয়মে পরীক্ষার ফি পরিশোধ করুন।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশ করা হয়েছে?
এই বিজ্ঞপ্তিটি ২১ মে ২০২৬ তারিখে কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং পরবর্তীতে ২২ মে ২০২৬ তারিখে দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশ করা হয়েছে।
২. আবেদন করার শেষ সময় কবে?
জাতীয় পেনশন কর্তৃপক্ষে অনলাইনে আবেদন করার সর্বশেষ সময় হলো আগামী ২০ জুন ২০২৬ বিকাল ৪:০০ টা পর্যন্ত।
৩. কীভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে?
আগ্রহী প্রার্থীদের টেলিটকের জব পোর্টাল (npa.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি পরবর্তীতে প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। এছাড়া পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র সম্পর্কিত যেকোনো আপডেট জাতীয় পেনশন কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইটে (www.npa.gov.bd) পাওয়া যাবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন নিচে উল্লেখিত কাগজপত্রগুলো সাথে আনতে হবে: