এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (NGO Affairs Bureau NGOAB job circular 2026) প্রকাশিত হয়েছে। এনজিও বিষয়ক ব্যুরো এ চাকরির বিজ্ঞপ্তি ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা হয় এবং ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়।
মোট ০৯ জনকে ০৪ ক্যাটাগরির পদে অস্থায়ী ভাবে নিয়োগ দিবে এনজিও বিষয়ক ব্যুরো (NGOAB)। যারা সরকারি চাকরির সন্ধান করছেন, তাদের জন্য এনজিওএবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ একটি দারুণ সুযোগ!
NGOAB job circular 2026 অনুযায়ী, আবেদন শুরু হবে ১৯ জানুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টা থেকে এবং শেষ হবে ০৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৫:০০ টায়। যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষ প্রার্থীরা NGOAB Teletalk ওয়েবসাইট http://ngoab.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা NGO Affairs Bureau NGOAB job circular 2026 এর খালি পদের তথ্য ও গুরুত্বপুর্ন তারিখগুলো এক নজরে দেখে নেয়া যাক-
শূন্যপদের সংক্ষিপ্ত বিবরণঃ
| ক্রমিক নং | পদের নাম | পদের সংখ্যা | বেতন / গ্রেড |
|---|---|---|---|
| ১ | সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর (Stenographer Cum Computer Operator) | ০২ | ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) |
| ২ | ড্রাইভার (Driver) | ০১ | ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) |
| ৩ | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant Cum Computer Typist) | ০৩ | ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) |
| ৪ | অফিস সহায়ক (Office Support Staff) | ০৩ | ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) |
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি
সম্প্রতি প্রকাশিত NGOAB নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে চাকরির আবেদনপত্র আহ্বান করেছে এনজিও বিষয়ক ব্যুরো (এনজিওএবি)।
এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, ১৩তম, ১৫তম, ১৬তম ও ২০তম বেতন গ্রেডে ০৪ ক্যাটাগরির পদে ০৯ জন প্রার্থীকে নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি। NGOAB নিয়োগ ২০২৬ এ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা NGO Affairs Bureau NGOAB job circular 2026 এর সকল গুরুত্বপুর্ন তথ্য গুলো টেবিল আকারে নিচে দেয়া হল।
| NGOAB Job Circular 2026 | |
|---|---|
| প্রতিষ্ঠানের নামঃ | এনজিও বিষয়ক ব্যুরো (এনজিওএবি) NGO Affairs Bureau (NGOAB). |
| জব লোকেশনঃ | পোস্টিং এর উপর নির্ভর করবে। |
| পদের ক্যাটাগরিঃ | ০৪। |
| মোট শূন্যপদঃ | ০৯ টি পদ। |
| চাকরির ধরনঃ | ফুল টাইম। |
| চাকরির ক্যাটাগরিঃ | সরকারি চাকরি। |
| জেন্ডারঃ | নারী ও পুরুষ। |
| বয়সসীমাঃ | ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। |
| শিক্ষাগত যোগ্যতাঃ | এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, স্নাতক বা সমমান। |
| অভিজ্ঞতাঃ | অভিজ্ঞতা ছাড়া আবেদন করা যাবে। |
| জেলাঃ | সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। |
| বেতন / গ্রেডঃ | ৮,২৫০-২৬,৫৯০ টাকা (১৩তম, ১৫তম, ১৬তম ও ২০তম গ্রেড)। |
| অন্যান্য সুযোগ-সুবিধাঃ | সরকারি চাকরির বিধি ও নিয়ম অনুযায়ী। |
| আবেদনের ফিঃ | ৫৬ টাকা অথবা ১১২ টাকা (পদ অনুযায়ী)। |
| বিজ্ঞপ্তির সোর্সঃ | দৈনিক যুগান্তর, ১৬ জানুয়ারি ২০২৬। |
| বিজ্ঞপ্তি জারির তারিখঃ | ১৫ জানুয়ারি ২০২৬। |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ | ১৬ জানুয়ারি ২০২৬। |
| আবেদন শুরুর তারিখঃ | ১৯ জানুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখঃ | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৫:০০ টায়। |
| আবেদন পদ্ধতিঃ | অনলাইন। |
| নিয়োগকারী প্রতিষ্ঠানের তথ্য | |
|---|---|
| প্রতিষ্ঠানের নামঃ | এনজিও বিষয়ক ব্যুরো (এনজিওএবি) NGO Affairs Bureau (NGOAB). |
| প্রতিষ্ঠানের ধরনঃ | সরকারি প্রতিষ্ঠান। |
| ফোন নম্বরঃ | ৫৫০০৭৪০৭-৯ (রিসিপশন – ০). |
| ফ্যাক্স নম্বরঃ | +৮৮-০২-৫৫০০৭৪১১. |
| ইমেইল ঠিকানাঃ | [email protected]. |
| প্রধান কার্যালয়ের ঠিকানাঃ | এনজিও বিষয়ক ব্যুরো, প্রধান উপদেষ্টার কার্যালয়, প্লট- ই-১৩/বি, আগাঁরগাও শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭। |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | www.ngoab.gov.bd। |
এনজিও বিষয়ক ব্যুরো এনজিওএবি জব সার্কুলার ২০২৬ পিডিএফ অফিসিয়াল ওয়েবসাইট www.ngoab.gov.bd এবং ngoab.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে। আমরা এন জি ও এ বি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা NGOAB Job Circular 2026 PDF এর ছবি এখানে যুক্ত করেছি।
নিচে সংযুক্ত NGOAB circular 2026 এর ইমেজে চাকরির সমস্ত তথ্য রয়েছে, যেমন পদসমুহের বিবরন, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার ফি প্রদান, নিয়োগ পরীক্ষা এবং আরও অনেক তথ্য। আপনি এখান থেকে সহজেই এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা এনজিওএবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর ছবি দেখতে বা ডাউনলোড করতে পারেন।


বিজ্ঞপ্তির সোর্সঃ দৈনিক যুগান্তর, ১৬ জানুয়ারি ২০২৬
অনলাইনে আবেদন শুরুর সময়ঃ ১৯ জানুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ সময়ঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৫:০০ টায়
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
আবেদনের লিংকঃ ngoab.teletalk.com.bd
NGOAB Job Circular 2026 PDF Download
এনজিও বিষয়ক ব্যুরো চাকরির আবেদন করতে হবে অনলাইনে। এনজিও বিষয়ক ব্যুরো (NGOAB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ উল্লেখিত NGOAB Teletalk ওয়েবসাইট http://ngoab.teletalk.com.bd এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
NGOAB job circular 2026 এর অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের ফী জমা দিতে হবে। এনজিওএবি জব সার্কুলার ২০২৬ বা এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদন পদ্ধতি ধাপে ধাপে নিচে দেওয়া হলো-
অনলাইনে চাকরির আবেদন করার নিয়মঃ
এনজিও বিষয়ক ব্যুরো এ চাকরির অনলাইন আবেদন সফলভাবে সম্পন্ন হওয়ার পর Applicant’s Copy-তে একটি User ID দেওয়া থাকবে। এই User ID ব্যবহার করে ৫৬ টাকা অথবা ১১২ টাকা (পদ অনুযায়ী) আবেদন ফি পরিশোধ করতে হবে। যেকোনো Teletalk Pre-paid SIM এর মাধ্যমে ২টি SMS করে আবেদনের ফি জমা দেওয়া যাবে।
১ম SMS:
NGOAB <User ID> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: NGOAB DEFABC
২য় SMS:
NGOAB Yes <PIN> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: NGOAB Yes 123456
দ্বিতীয় SMS সঠিকভাবে পাঠানো হলে ফিরতি মেসেজে একটি Password পাওয়া যাবে।
এই User ID এবং Password ভালভাবে সংরক্ষণ করুন, পরবর্তীতে Admit Card ডাউনলোডের সময় প্রয়োজন হবে।
ভুলে গেলে SMS পুনরুদ্ধারের নিয়মঃ
যদি কোনো প্রার্থী User ID বা PIN ভুলে যান, তাহলে শুধুমাত্র Teletalk Pre-paid SIM ব্যবহার করে নিচের SMS পদ্ধতিতে পুনরুদ্ধার করা যাবে।
User ID জানা থাকলেঃ
NGOAB Help <User ID> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: NGOAB Help ABCDEF
PIN জানা থাকলেঃ
NGOAB Help PIN <PIN নম্বর> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: NGOAB Help PIN 987654
শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলে সার্ভার ডাউন বা অন্যান্য টেকনিক্যাল সমস্যার কারণে আবেদন জমা দিতে সমস্যা হতে পারে। তাই ঝামেলা এড়াতে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কয়েকদিন আগেই আবেদন করা সবচেয়ে নিরাপদ।
ডিক্লারেশন: প্রার্থীকে এনজিও বিষয়ক ব্যুরো এ চাকরির অনলাইন আবেদন পত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদন পত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনজিও বিষয়ক ব্যুরো এন জি ও এ বি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা NGOAB Job Circular 2026 এ অনলাইনে আবেদন করার সময় কোনো সমস্যা দেখা দিলে বা টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হলে নিচের যোগাযোগের মাধ্যম ব্যবহার করে সহায়তা পাওয়া যাবে।
ইমেইল পাঠানোর সময় অবশ্যই সংগঠনের নাম (NGOAB), পদের নাম, Applicant’s User ID, এবং আপনার মোবাইল নম্বর সংক্ষেপে ইমেইলের সাবজেক্ট লাইনে উল্লেখ করতে হবে। এতে সাপোর্ট টিম দ্রুত সমস্যা শনাক্ত করে সমাধান দিতে পারবে।
এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা NGOAB Job Circular 2026 এ চাকরি পেতে হলে অবশ্যই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত/প্রিলিমিনারি পরীক্ষার পরে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ভাইভা পরীক্ষার পূর্বে ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ পরীক্ষা সাধারণত নিচের ৩টি ধাপে অনুষ্ঠিত হয়-
এই তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করেই এনজিও বিষয়ক ব্যুরো এ চূড়ান্ত নিয়োগ নির্ধারিত হয়।
এনজিও বিষয়ক ব্যুরো NGOAB নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) NGOAB teletalk com bd এর অফিসিয়াল ওয়েবসাইট ngoab.teletalk.com.bd-এ পাওয়া যাবে। এডমিট কার্ড প্রকাশিত হলে প্রার্থীদের তাদের নিবন্ধিত মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদনকারীরা NGOAB teletalk ওয়েবসাইট থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম সহ অন্যান্য তথ্য সম্বলিত এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
এছাড়াও এনজিও বিষয়ক ব্যুরো এ নিয়োগের পরীক্ষার তারিখ, কেন্দ্র, সময়সূচি, সিটপ্ল্যান ও পরীক্ষার ফলাফল সহ সকল আপডেট তথ্য অফিসিয়াল ওয়েবসাইট www.ngoab.gov.bd এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রসমূহের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং একসেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারী ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখসহ) কর্তৃক সম্পাদিত হতে হবে।