Department of Archives and Library (NANL)
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Department of Archives and Library NANL Job Circular 2026) প্রকাশিত হয়েছে। আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে চাকরির বিজ্ঞপ্তি ০২ মার্চ ২০২৬ তারিখে জারি করা হয় এবং ০২ মার্চ ২০২৬ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়।
মোট ১১ জনকে ০৭ ক্যাটাগরির পদে অস্থায়ী ভাবে নিয়োগ দিবে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর (NANL)। যারা সরকারি চাকরির সন্ধান করছেন, তাদের জন্য এনএএনএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ একটি দারুণ সুযোগ!
NANL job circular 2026 অনুযায়ী, আবেদন শুরু হবে ০৫ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টায় থেকে এবং শেষ হবে ২৫ মার্চ ২০২৬ বিকাল ৫:০০ টায়। যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষ প্রার্থীরা NANL Teletalk ওয়েবসাইট http://nanl.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Department of Archives and Library NANL job circular 2026 এর খালি পদের তথ্য ও গুরুত্বপুর্ন তারিখগুলো এক নজরে দেখে নেয়া যাক-
শূন্যপদের তথ্যঃ
| ক্রমিক নং | পদের নাম ও বেতন স্কেল | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|
| ১ | কম্পিউটার অপারেটর ১১০০০-২৬৫৯০/- গ্রেড-১৩ | ০৩ | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হইতে হইবে। |
| ২ | জুনিয়র টেকনিক্যাল এসিসটেন্ট (লাইব্রেরি) ১০২০০-২৪৬৮০/- গ্রেড-১৪ | ০১ | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা; (খ) কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা। |
| ৩ | ল্যাবরেটরী সহকারী ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬ | ০২ | (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা; (গ) সংশ্লিষ্ট কাজে অন্যূন ১ (এক) বৎসরের বাস্তব অভিজ্ঞতা। |
| ৪ | লেমিনেশন মেশিন অপারেটর ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬ | ০১ | (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতাসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। |
| ৫ | পাঠকক্ষ সহকারী ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬ স্ট্যাকরুম সহকারী ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬ | ০১ | (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা। |
| ৬ | স্ট্যাকরুম সহকারী ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬ | ০২ | (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা। |
| ৭ | অফিস সহায়ক ৮২৫০-২০০১০/- গ্রেড-২০ | ০১ | কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি
সম্প্রতি প্রকাশিত NANL নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে চাকরির আবেদনপত্র আহ্বান করেছে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর (এনএএনএল)।
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, ১৩তম, ১৪তম, ১৬তম ও ২০তম বেতন গ্রেডে ০৭ ক্যাটাগরির পদে ১১ জন প্রার্থীকে নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি। NANL নিয়োগ ২০২৬ এ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Department of Archives and Library NANL job circular 2026 এর সকল গুরুত্বপুর্ন তথ্য গুলো টেবিল আকারে নিচে দেয়া হল।
| NANL Job Circular 2026 | |
|---|---|
| প্রতিষ্ঠানের নামঃ | আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর (এনএএনএল) Department of Archives and Library (NANL). |
| জব লোকেশনঃ | পোস্টিং এর উপর নির্ভর করবে। |
| পদের ক্যাটাগরিঃ | ০৭। |
| মোট শূন্যপদঃ | ১১ টি পদ। |
| চাকরির ধরনঃ | ফুল টাইম। |
| চাকরির ক্যাটাগরিঃ | সরকারি চাকরি। |
| জেন্ডারঃ | নারী ও পুরুষ। |
| বয়সসীমাঃ | ০১ মার্চ ২০২৬ তারিখে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। |
| শিক্ষাগত যোগ্যতাঃ | জেএসসি বা সমমান, এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, স্নাতক বা সমমান। |
| অভিজ্ঞতাঃ | অভিজ্ঞতা ছাড়া আবেদন করা যাবে। |
| জেলাঃ | সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। |
| বেতন / গ্রেডঃ | ৮,২৫০-২৬,৫৯০ টাকা (১৩তম, ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেড)। |
| অন্যান্য সুযোগ-সুবিধাঃ | সরকারি চাকরির বিধি ও নিয়ম অনুযায়ী। |
| আবেদনের ফিঃ | ৫৬ টাকা অথবা ১১২ টাকা (পদ অনুযায়ী)। |
| বিজ্ঞপ্তির সোর্সঃ | অফিসিয়াল ওয়েবসাইট। |
| বিজ্ঞপ্তি জারির তারিখঃ | ০২ মার্চ ২০২৬। |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ | ০২ মার্চ ২০২৬। |
| আবেদন শুরুর তারিখঃ | ০৫ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টায়। |
| আবেদনের শেষ তারিখঃ | ২৫ মার্চ ২০২৬ বিকাল ৫:০০ টায়। |
| আবেদন পদ্ধতিঃ | অনলাইন। |
| নিয়োগকারী প্রতিষ্ঠানের তথ্য | |
|---|---|
| প্রতিষ্ঠানের নামঃ | আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর (এনএএনএল) Department of Archives and Library (NANL). |
| প্রতিষ্ঠানের ধরনঃ | সরকারি প্রতিষ্ঠান। |
| ফোন নম্বরঃ | 88-02-222218346. |
| ফ্যাক্স নম্বরঃ | 88-02-8181682. |
| ইমেইল ঠিকানাঃ | dg@nanl.gov.bd. |
| প্রধান কার্যালয়ের ঠিকানাঃ | Ministry of Cultural Affairs, 32, Justice SM, Swarani, Agargaon, Sherbanglanagar, Dhaka-1207। |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | www.nanl.gov.bd। |
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এনএএনএল জব সার্কুলার ২০২৬ পিডিএফ অফিসিয়াল ওয়েবসাইট www.nanl.gov.bd এবং nanl.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে। আমরা এন এ এন এল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা NANL Job Circular 2026 PDF এর ছবি এখানে যুক্ত করেছি।
নিচে সংযুক্ত NANL circular 2026 এর ইমেজে চাকরির সমস্ত তথ্য রয়েছে, যেমন পদসমুহের বিবরন, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার ফি প্রদান, নিয়োগ পরীক্ষা এবং আরও অনেক তথ্য। আপনি এখান থেকে সহজেই আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর (NANL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা এনএএনএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর ছবি দেখতে বা ডাউনলোড করতে পারেন।



বিজ্ঞপ্তির সোর্সঃ অফিসিয়াল ওয়েবসাইট
অনলাইনে আবেদন শুরুর সময়ঃ ০৫ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টায়
আবেদনের শেষ সময়ঃ ২৫ মার্চ ২০২৬ বিকাল ৫:০০ টায়
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
আবেদনের লিংকঃ nanl.teletalk.com.bd
NANL Job Circular 2026 PDF Download
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর চাকরির আবেদন করতে হবে অনলাইনে। আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর (NANL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ উল্লেখিত NANL Teletalk ওয়েবসাইট http://nanl.teletalk.com.bd এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
NANL job circular 2026 এর অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের ফী জমা দিতে হবে। এনএএনএল জব সার্কুলার ২০২৬ বা আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর (NANL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদন পদ্ধতি ধাপে ধাপে নিচে দেওয়া হলো-
অনলাইনে চাকরির আবেদন করার নিয়মঃ
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে চাকরির অনলাইন আবেদন সফলভাবে সম্পন্ন হওয়ার পর Applicant’s Copy-তে একটি User ID দেওয়া থাকবে। এই User ID ব্যবহার করে ৫৬ টাকা অথবা ১১২ টাকা (পদ অনুযায়ী) আবেদন ফি পরিশোধ করতে হবে। যেকোনো Teletalk Pre-paid SIM এর মাধ্যমে ২টি SMS করে আবেদনের ফি জমা দেওয়া যাবে।
১ম SMS:
NANL <User ID> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: NANL DEFABC
২য় SMS:
NANL Yes <PIN> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: NANL Yes 123456
দ্বিতীয় SMS সঠিকভাবে পাঠানো হলে ফিরতি মেসেজে একটি Password পাওয়া যাবে।
এই User ID এবং Password ভালভাবে সংরক্ষণ করুন, পরবর্তীতে Admit Card ডাউনলোডের সময় প্রয়োজন হবে।
ভুলে গেলে SMS পুনরুদ্ধারের নিয়মঃ
যদি কোনো প্রার্থী User ID বা PIN ভুলে যান, তাহলে শুধুমাত্র Teletalk Pre-paid SIM ব্যবহার করে নিচের SMS পদ্ধতিতে পুনরুদ্ধার করা যাবে।
User ID জানা থাকলেঃ
NANL Help <User ID> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: NANL Help ABCDEF
PIN জানা থাকলেঃ
NANL Help PIN <PIN নম্বর> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: NANL Help PIN 987654
শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলে সার্ভার ডাউন বা অন্যান্য টেকনিক্যাল সমস্যার কারণে আবেদন জমা দিতে সমস্যা হতে পারে। তাই ঝামেলা এড়াতে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কয়েকদিন আগেই আবেদন করা সবচেয়ে নিরাপদ।
ডিক্লারেশন: প্রার্থীকে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে চাকরির অনলাইন আবেদন পত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদন পত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এন এ এন এল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা NANL Job Circular 2026 এ অনলাইনে আবেদন করার সময় কোনো সমস্যা দেখা দিলে বা টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হলে নিচের যোগাযোগের মাধ্যম ব্যবহার করে সহায়তা পাওয়া যাবে।
ইমেইল পাঠানোর সময় অবশ্যই সংগঠনের নাম (NANL), পদের নাম, Applicant’s User ID, এবং আপনার মোবাইল নম্বর সংক্ষেপে ইমেইলের সাবজেক্ট লাইনে উল্লেখ করতে হবে। এতে সাপোর্ট টিম দ্রুত সমস্যা শনাক্ত করে সমাধান দিতে পারবে।
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা NANL Job Circular 2026 এ চাকরি পেতে হলে অবশ্যই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত/প্রিলিমিনারি পরীক্ষার পরে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ভাইভা পরীক্ষার পূর্বে ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ পরীক্ষা সাধারণত নিচের ৩টি ধাপে অনুষ্ঠিত হয়-
এই তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করেই আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে চূড়ান্ত নিয়োগ নির্ধারিত হয়।
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর NANL নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) NANL teletalk com bd এর অফিসিয়াল ওয়েবসাইট nanl.teletalk.com.bd-এ পাওয়া যাবে। এডমিট কার্ড প্রকাশিত হলে প্রার্থীদের তাদের নিবন্ধিত মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদনকারীরা NANL teletalk ওয়েবসাইট থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম সহ অন্যান্য তথ্য সম্বলিত এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
এছাড়াও আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে নিয়োগের পরীক্ষার তারিখ, কেন্দ্র, সময়সূচি, সিটপ্ল্যান ও পরীক্ষার ফলাফল সহ সকল আপডেট তথ্য অফিসিয়াল ওয়েবসাইট www.nanl.gov.bd এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রসমূহের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং একসেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারী ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখসহ) কর্তৃক সম্পাদিত হতে হবে।