Mongla Port Authority (MPA)
মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Mongla Port Authority MPA Job Circular 2026) প্রকাশিত হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষে চাকরির বিজ্ঞপ্তি ২৭ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা হয় এবং ২৭ এপ্রিল ২০২৬ তারিখে অফিসিয়াল ওয়েবসাইট www.mpa.gov.bd এ প্রকাশিত হয়।
মোট ১৩৯ জনকে ১৭ ক্যাটাগরির পদে অস্থায়ী ভাবে নিয়োগ দিবে মোংলা বন্দর কর্তৃপক্ষ (MPA)। যারা সরকারি চাকরির সন্ধান করছেন, তাদের জন্য এমপিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ একটি দারুণ সুযোগ!
MPA job circular 2026 অনুযায়ী, আবেদন শুরু হবে ২৯ এপ্রিল ২০২৬ সকাল ৯:০০ টা থেকে এবং শেষ হবে ২৩ মে ২০২৬ বিকাল ৫:০০ টায়। যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষ প্রার্থীরা MPA jobs bd ওয়েবসাইট www.mpajobsbd.com এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Mongla Port Authority MPA job circular 2026 এর খালি পদের তথ্য ও গুরুত্বপুর্ন তারিখগুলো এক নজরে দেখে নেয়া যাক-
শূন্যপদের তথ্যঃ
১ চিকিৎসা কর্মকর্তা ০১ ২২০০০-৫৩০৬০ টাকা
২ চিকিৎসা কর্মকর্তা (অস্থায়ী রাজস্ব) ০১ ২২০০০-৫৩০৬০ টাকা
৩ পরিসংখ্যান কর্মকর্তা ০১ ২২০০০-৫৩০৬০ টাকা
৪ অর্থ কর্মকর্তা ০১ ২২০০০-৫৩০৬০ টাকা
৫ নিরাপত্তা কর্মকর্তা ০১ ২২০০০-৫৩০৬০ টাকা
৬ ট্রাফিক অফিসার ০২ ২২০০০-৫৩০৬০ টাকা
৭ সহকারী প্রকৌশলী (নৌ-যান) ০১ ২২০০০-৫৩০৬০ টাকা
৮ সহকারী নিরাপত্তা ০১ ১২৫০০-৩০২৩০ টাকা
৯ টেকনিশিয়ান (প্যাথলজি) ০১ ১১৩০০-২৭৩০০ টাকা
১০ গবেষণা সহকারী ০১ ১১৩০০-২৭৩০০ টাকা
১১ রেডিওগ্রাফার/রেডিওগ্রাফিস্ট ০১ ১০২০০-২৪৬৮০ টাকা
১২ মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ০১ ১০২০০-২৪৬৮০ টাকা
১৩ কম্পাউন্ডার ০২ ৯৭০০-২৩৪৯০ টাকা
১৪ লিডিং ফায়ারম্যান ০২ ৯০০০-২১৮০০ টাকা
১৫ নিরাপত্তা হাবিলদার ০২ ৮৮০০-২১৩১০ টাকা
১৬ সুইপার কাম-মালী ০২ ৮২৫০-২০০১০ টাকা
১৭ নিরাপত্তা প্রহরী ১১৮ ৮২৫০-২০০১০ টাকা
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি
সম্প্রতি প্রকাশিত MPA নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে চাকরির আবেদনপত্র আহ্বান করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ)।
মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, ৯ম থেকে ২০তম বেতন গ্রেডে ১৭ ক্যাটাগরির পদে ১৩৯ জন প্রার্থীকে নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি।
MPA নিয়োগ ২০২৬ এ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে MPA Job Circular 2026 বর্তমানে চলমান আকর্ষণীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলোর মধ্যে একটি।
মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Mongla Port Authority MPA job circular 2026 এর সকল গুরুত্বপুর্ন তথ্য গুলো টেবিল আকারে নিচে দেয়া হল।
| প্রতিষ্ঠানের নাম | মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) |
| জব লোকেশন | পোস্টিং এর উপর নির্ভর করবে। |
| পদের ক্যাটাগরি | ১৭। |
| মোট শূন্যপদ | ১৩৯ টি পদ। |
| চাকরির ধরন | ফুল টাইম। |
| চাকরির ক্যাটাগরি | সরকারি চাকরি। |
| জেন্ডার | নারী ও পুরুষ। |
| বয়সসীমা | প্রার্থীদের বয়সসীমা ০১-০৩-২০২৬ তারিখ অনুযায়ী নির্ধারিত হবে। ০৫ ও ০৮ নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর। ০১–০৪, ০৬–০৭, ১০ এবং ১৪–১৭ নং পদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। একইভাবে ০৯ নং ও ১১–১৩ নং পদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর নির্ধারিত, তবে অভিজ্ঞ ও বিশেষ যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।। |
| শিক্ষাগত যোগ্যতা | জেএসসি বা সমমান, এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিপ্লোমা পাস, স্নাতক বা সমমান, এমবিবিএস ডিগ্রি, উচ্চতর স্নাতক বা সমমান। |
| অভিজ্ঞতা | অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। |
| জেলা | সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। |
| বেতন / গ্রেড | ৮,২৫০-৫৩,০৬০ টাকা (৯ম থেকে ২০তম গ্রেড)। |
| অন্যান্য সুযোগ-সুবিধা | সরকারি চাকরির বিধি ও নিয়ম অনুযায়ী। |
| আবেদনের ফি | ৬৯ টাকা, ১২১ টাকা, ১৭২ টাকা ও ২২৩ টাকা (পদ অনুযায়ী)। |
| বিজ্ঞপ্তির সোর্স | অফিসিয়াল ওয়েবসাইট। |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | ২৭ এপ্রিল ২০২৬। |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২৭ এপ্রিল ২০২৬। |
| আবেদন শুরুর তারিখ | ২৯ এপ্রিল ২০২৬ সকাল ৯:০০ টা। |
| আবেদনের শেষ তারিখ | ২৩ মে ২০২৬ বিকাল ৫:০০ টায়। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| প্রতিষ্ঠানের নাম | মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) |
| প্রতিষ্ঠানের ধরন | সরকারি প্রতিষ্ঠান। |
| ফোন নম্বর | ০২-৪৭৭৭৫৩৭৭৩. |
| ফ্যাক্স নম্বর | ০২৪৭৭৭৫৩৭৭৮ . |
| ইমেইল ঠিকানা | info@mpa.gov.bd. |
| প্রধান কার্যালয়ের ঠিকানা | মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা-৯৩৫১, মোংলা, বাগেরহাট। |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.mpa.gov.bd। |
১৩৯ পদে মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ! MPA Job Circular 2026
MPA Job Circular 2026 PDF / Image মোংলা বন্দর কর্তৃপক্ষ এমপিএ জব সার্কুলার ২০২৬ পিডিএফ অফিসিয়াল ওয়েবসাইট www.mpa.gov.bd এবং mpajobsbd.com থেকে ডাউনলোড করা যাবে। আমরা এম পি এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা MPA Job Circular 2026 PDF এর ছবি এখানে যুক্ত করেছি। নিচে সংযুক্ত MPA circular 2026 এর ইমেজে চাকরির সমস্ত তথ্য রয়েছে, যেমন পদসমুহের বিবরন, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার ফি প্রদান, নিয়োগ পরীক্ষা এবং আরও অনেক তথ্য। আপনি এখান থেকে সহজেই মোংলা বন্দর কর্তৃপক্ষ (MPA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা এমপিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর ছবি দেখতে বা ডাউনলোড করতে পারেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদন করতে হবে অনলাইনে। মোংলা বন্দর কর্তৃপক্ষ (MPA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ উল্লেখিত MPA jobs bd ওয়েবসাইট http://mpajobsbd.com এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
MPA job circular 2026 এর অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের ফী জমা দিতে হবে। এমপিএ জব সার্কুলার ২০২৬ বা মোংলা বন্দর কর্তৃপক্ষ (MPA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদন পদ্ধতি ধাপে ধাপে নিচে দেওয়া হলো-
অনলাইনে চাকরির আবেদন করার নিয়মঃ
মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা MPA Job Circular 2026 এ চাকরি পেতে হলে অবশ্যই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত/প্রিলিমিনারি পরীক্ষার পরে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ভাইভা পরীক্ষার পূর্বে ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা সাধারণত নিচের ৩টি ধাপে অনুষ্ঠিত হয়-
এই তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করেই মোংলা বন্দর কর্তৃপক্ষে চূড়ান্ত নিয়োগ নির্ধারিত হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষ MPA নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) MPA jobs bd এর অফিসিয়াল ওয়েবসাইট mpajobsbd.com-এ পাওয়া যাবে। এডমিট কার্ড প্রকাশিত হলে প্রার্থীদের তাদের নিবন্ধিত মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদনকারীরা MPA jobs bd ওয়েবসাইট থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম সহ অন্যান্য তথ্য সম্বলিত এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
এছাড়াও মোংলা বন্দর কর্তৃপক্ষে নিয়োগের পরীক্ষার তারিখ, কেন্দ্র, সময়সূচি, সিটপ্ল্যান ও পরীক্ষার ফলাফল সহ সকল আপডেট তথ্য অফিসিয়াল ওয়েবসাইট www.mpa.gov.bd এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রসমূহের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং একসেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারী ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখসহ) কর্তৃক সম্পাদিত হতে হবে।