Eastern Refinery
সরকারি চাকরিতে যারা ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য ইস্টার্ণ রিফাইনারী পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (ERL Job Circular 2026) প্রকাশিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-এর অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ণ রিফাইনারী পিএলসি. (ইআর পিএলসি) ২০টি ক্যাটাগরির পদে সর্বমোট ৫৩ জন জনবল নিয়োগের বিশাল সুযোগ নিয়ে এসেছে, যার স্মারক নম্বর: ২৮.২৫.০০০০.০০০.০৫৩.১১.০০০৬.২৬-০১।
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৪ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা থেকে ২৭ আগস্ট ২০২৬, বিকাল ০৪:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিচে ইস্টার্ণ রিফাইনারী পিএলসি চাকরির বিজ্ঞপ্তি ২০২৬-এর বিস্তারিত তথ্য, পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং অনলাইনে আবেদন করার সঠিক নিয়মাবলি বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
এক নজরে ইস্টার্ণ রিফাইনারী পিএলসি (ERL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ জব সামারি
💡 কেন এই চাকরিতে আবেদন করবেন?
২০ টি ক্যাটাগরির পদে মোট ৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
জেএসসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাস পাসে আবেদন করা যাবে।
সকল জেলা আবেদন করতে পারবেন।
আবেদনের বয়সসীমা (Age Limit)
এই বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সাধারণ ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪৫ (পঁয়তাল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এস.এস.সি/জে.এস.সি/সমমানের পরীক্ষার সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসাবে গণ্য হবে। আপনার বর্তমান বয়স কত তা খুব সহজেই হিসাব করতে আমাদের Age Calculator টুলটি ব্যবহার করতে পারেন।
কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন?
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সমগ্র বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।
| প্রতিষ্ঠানের নাম | ইস্টার্ণ রিফাইনারী পিএলসি (ERL) |
| জব লোকেশন | চট্টগ্রাম (অফিস অনুযায়ী) |
| পদের ক্যাটাগরি | ২০ টি |
| মোট শূন্যপদ | ৫৩ জন |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বয়সসীমা | ১৮-৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | জেএসসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাস |
| জেলা | সকল জেলা |
| বেতন/গ্রেড | গ্রেড-০৩ থেকে গ্রেড-১৬ |
| আবেদনের ফি | ৫৬/- ও ১১২/- টাকা |
| বিজ্ঞপ্তির সোর্স | দৈনিক প্রথম আলো |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | ১৪ জুলাই ২০২৬ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১৪ জুলাই ২০২৬ |
| আবেদন শুরুর তারিখ | ১৪ জুলাই ২০২৬ সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ | ২৭ আগস্ট ২০২৬ বিকাল ০৪:০০ টা |
| আবেদন পদ্ধতি | অনলাইন (erlb.teletalk.com.bd) |
| অফিশিয়াল ওয়েবসাইট | erl.gov.bd |
| হেড অফিসের ঠিকানা | ইস্টার্ণ রিফাইনারী পিএলসি. উত্তর পতেঙ্গা, এয়ারপোর্ট রোড, চট্টগ্রাম-৪২০৪ |
| ফোন নাম্বার | +৮৮০-২-৩৩৩৩-০১২৬১-৭ |
| ফ্যাক্স নাম্বার | + ৮৮০-২-৩৩৩৩-০১২৬৯ |
ইস্টার্ণ রিফাইনারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Eastern Refinery Job Circular
আপনি কি ইস্টার্ণ রিফাইনারী পিএলসি (ERL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মূল কপিটি খুঁজছেন? আপনার সুবিধার্থে নিচে আমরা অফিশিয়াল জব সার্কুলারের ছবি বা ইমেজ যুক্ত করেছি। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে।
কিভাবে ইস্টার্ণ রিফাইনারী পিএলসি (ERL) নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন? (How to Apply)
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। নিচে ধাপে ধাপে আবেদন করার পদ্ধতি:
আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)
অনলাইনে সফলভাবে আবেদনপত্র সাবমিট করার পর আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে, তাতে একটি User ID থাকবে। এই User ID ব্যবহার করে যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে নিচে দেওয়া নিয়মে ২টি SMS পাঠিয়ে আপনার আবেদন ফি জমা দিতে হবে। ফি বাবদ কত টাকা কাটা হবে তা আপনার পদের গ্রেড অনুযায়ী নির্ধারিত (৫৬/- অথবা ১১২/- টাকা)।
প্রথম SMS:
ERLB <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: ERLB ABCDEF
দ্বিতীয় SMS:
ERLB <space> YES <space> PIN Code লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: ERLB YES 12345678
বি.দ্র: টেলিটক ফি জমার সঠিক SMS কোডের জন্য আবেদনপত্রের Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।
প্রস্তুতি ও এক্সপার্ট টিপস
সতর্কতা: কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে: সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার বোর্ডে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
পরীক্ষার ধাপ ও এডমিট কার্ড
মৌখিক পরীক্ষার সময় Online-এ পূরণকৃত Application Form সহ সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট ফটোকপি দাখিল করতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে।
ভাইভা পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র