Department of Fisheries (DOF)
মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Department of Fisheries DOF Job Circular 2026) প্রকাশিত হয়েছে। মৎস্য অধিদপ্তরে চাকরির বিজ্ঞপ্তি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা হয় এবং ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়।
মোট ২৮৪ জনকে ০৭ ক্যাটাগরির পদে অস্থায়ী ভাবে নিয়োগ দিবে মৎস্য অধিদপ্তর (DOF)। যারা সরকারি চাকরির সন্ধান করছেন, তাদের জন্য ডিওএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ একটি দারুণ সুযোগ!
DOF job circular 2026 অনুযায়ী, আবেদন শুরু হবে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টায় থেকে এবং শেষ হবে ১৫ মার্চ ২০২৬ বিকাল ৫:০০ টায়। যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষ প্রার্থীরা DOF Teletalk ওয়েবসাইট http://dof.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Department of Fisheries DOF job circular 2026 এর খালি পদের তথ্য ও গুরুত্বপুর্ন তারিখগুলো এক নজরে দেখে নেয়া যাক-
শূন্যপদের তথ্যঃ
| ক্রমিক নং | পদের নাম ও বেতন | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
|---|---|---|---|
| ১ | হ্যাচারি সহকারী ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬) | ০৫ | কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোন স্বীকৃত বোর্ড হতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা। |
| ২ | ভান্ডার রক্ষক ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬) | ০২ | কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ৩ | গাড়িচালক ৯৩০০- (গ্রেড-১৬) | ০৬ | ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) ০২ (দুই) বৎসরের কাজের অভিজ্ঞতা এবং গ) বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক প্রদত্ত গাড়ী চালনার ভারী বা হালকা বৈধ লাইসেন্স। |
| ৪ | অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬) | ১৩৫ | ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন; গ) কম্পিউটার মুদ্রাক্ষরে গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। |
| ৫ | ক্যাশিয়ার ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬) | ০৪ | ক) কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স (এমএসওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল এবং ইন্টারনেট ব্যবহারসহ) সম্পন্ন। |
| ৬ | ডেকহ্যান্ড (উচ্চ স্কেল) ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬) | ০৬ | ক) ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিটেন্সি প্রাপ্ত (Certificate of Competency)। (খ) সংশ্লিষ্ট কাজে ০২ (দুই) বৎসরের অভিজ্ঞতা। |
| ৭ | অফিস সহায়ক ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০) | ১২৬ | কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি
সম্প্রতি প্রকাশিত DOF নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে চাকরির আবেদনপত্র আহ্বান করেছে মৎস্য অধিদপ্তর (ডিওএফ)।
মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, ১৬তম ও ২০তম বেতন গ্রেডে ০৭ ক্যাটাগরির পদে ২৮৪ জন প্রার্থীকে নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি।
DOF নিয়োগ ২০২৬ এ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে DOF Job Circular 2026 বর্তমানে চলমান আকর্ষণীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলোর মধ্যে একটি।
মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Department of Fisheries DOF job circular 2026 এর সকল গুরুত্বপুর্ন তথ্য গুলো টেবিল আকারে নিচে দেয়া হল।
| DOF Job Circular 2026 | |
|---|---|
| প্রতিষ্ঠানের নামঃ | মৎস্য অধিদপ্তর (ডিওএফ) Department of Fisheries (DOF). |
| জব লোকেশনঃ | পোস্টিং এর উপর নির্ভর করবে। |
| পদের ক্যাটাগরিঃ | ০৭। |
| মোট শূন্যপদঃ | ২৮৪ টি পদ। |
| চাকরির ধরনঃ | ফুল টাইম। |
| চাকরির ক্যাটাগরিঃ | সরকারি চাকরি। |
| জেন্ডারঃ | নারী ও পুরুষ। |
| বয়সসীমাঃ | ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। |
| শিক্ষাগত যোগ্যতাঃ | জেএসসি বা সমমান, ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিটেন্সি প্রাপ্ত, এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান। |
| অভিজ্ঞতাঃ | অভিজ্ঞতা ছাড়া আবেদন করা যাবে। |
| জেলাঃ | সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। |
| বেতন / গ্রেডঃ | ৮,২৫০-২২,৪৯০ টাকা (১৬তম ও ২০তম গ্রেড)। |
| অন্যান্য সুযোগ-সুবিধাঃ | সরকারি চাকরির বিধি ও নিয়ম অনুযায়ী। |
| আবেদনের ফিঃ | ৫৬ টাকা অথবা ১১২ টাকা (পদ অনুযায়ী)। |
| বিজ্ঞপ্তির সোর্সঃ | দৈনিক আমার দেশ, ১০ ফেব্রুয়ারি ২০২৬। |
| বিজ্ঞপ্তি জারির তারিখঃ | ০৯ ফেব্রুয়ারি ২০২৬। |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ | ১০ ফেব্রুয়ারি ২০২৬। |
| আবেদন শুরুর তারিখঃ | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টায়। |
| আবেদনের শেষ তারিখঃ | ১৫ মার্চ ২০২৬ বিকাল ৫:০০ টায়। |
| আবেদন পদ্ধতিঃ | অনলাইন। |
| নিয়োগকারী প্রতিষ্ঠানের তথ্য | |
|---|---|
| প্রতিষ্ঠানের নামঃ | মৎস্য অধিদপ্তর (ডিওএফ) Department of Fisheries (DOF). |
| প্রতিষ্ঠানের ধরনঃ | সরকারি প্রতিষ্ঠান। |
| ফোন নম্বরঃ | . |
| ফ্যাক্স নম্বরঃ | . |
| ইমেইল ঠিকানাঃ | [email protected]. |
| প্রধান কার্যালয়ের ঠিকানাঃ | House 3 Rd No 10, Dhaka 1230। |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | www.fisheries.gov.bd। |
মৎস্য অধিদপ্তর ডিওএফ জব সার্কুলার ২০২৬ পিডিএফ অফিসিয়াল ওয়েবসাইট www.fisheries.gov.bd এবং dof.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে। আমরা ডি ও এফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা DOF Job Circular 2026 PDF এর ছবি এখানে যুক্ত করেছি।
নিচে সংযুক্ত DOF circular 2026 এর ইমেজে চাকরির সমস্ত তথ্য রয়েছে, যেমন পদসমুহের বিবরন, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার ফি প্রদান, নিয়োগ পরীক্ষা এবং আরও অনেক তথ্য। আপনি এখান থেকে সহজেই মৎস্য অধিদপ্তর (DOF) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা ডিওএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর ছবি দেখতে বা ডাউনলোড করতে পারেন।


বিজ্ঞপ্তির সোর্সঃ দৈনিক আমার দেশ, ১০ ফেব্রুয়ারি ২০২৬
অনলাইনে আবেদন শুরুর সময়ঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টায়
আবেদনের শেষ সময়ঃ ১৫ মার্চ ২০২৬ বিকাল ৫:০০ টায়
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
আবেদনের লিংকঃ dof.teletalk.com.bd
DOF Job Circular 2026 PDF Download
মৎস্য অধিদপ্তর চাকরির আবেদন করতে হবে অনলাইনে। মৎস্য অধিদপ্তর (DOF) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ উল্লেখিত DOF Teletalk ওয়েবসাইট http://dof.teletalk.com.bd এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
DOF job circular 2026 এর অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের ফী জমা দিতে হবে। ডিওএফ জব সার্কুলার ২০২৬ বা মৎস্য অধিদপ্তর (DOF) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদন পদ্ধতি ধাপে ধাপে নিচে দেওয়া হলো-
অনলাইনে চাকরির আবেদন করার নিয়মঃ
মৎস্য অধিদপ্তরে চাকরির অনলাইন আবেদন সফলভাবে সম্পন্ন হওয়ার পর Applicant’s Copy-তে একটি User ID দেওয়া থাকবে। এই User ID ব্যবহার করে ৫৬ টাকা অথবা ১১২ টাকা (পদ অনুযায়ী) আবেদন ফি পরিশোধ করতে হবে। যেকোনো Teletalk Pre-paid SIM এর মাধ্যমে ২টি SMS করে আবেদনের ফি জমা দেওয়া যাবে।
১ম SMS:
DOF <User ID> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: DOF DEFABC
২য় SMS:
DOF Yes <PIN> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: DOF Yes 123456
দ্বিতীয় SMS সঠিকভাবে পাঠানো হলে ফিরতি মেসেজে একটি Password পাওয়া যাবে।
এই User ID এবং Password ভালভাবে সংরক্ষণ করুন, পরবর্তীতে Admit Card ডাউনলোডের সময় প্রয়োজন হবে।
ভুলে গেলে SMS পুনরুদ্ধারের নিয়মঃ
যদি কোনো প্রার্থী User ID বা PIN ভুলে যান, তাহলে শুধুমাত্র Teletalk Pre-paid SIM ব্যবহার করে নিচের SMS পদ্ধতিতে পুনরুদ্ধার করা যাবে।
User ID জানা থাকলেঃ
DOF Help <User ID> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: DOF Help ABCDEF
PIN জানা থাকলেঃ
DOF Help PIN <PIN নম্বর> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: DOF Help PIN 987654
শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলে সার্ভার ডাউন বা অন্যান্য টেকনিক্যাল সমস্যার কারণে আবেদন জমা দিতে সমস্যা হতে পারে। তাই ঝামেলা এড়াতে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কয়েকদিন আগেই আবেদন করা সবচেয়ে নিরাপদ।
ডিক্লারেশন: প্রার্থীকে মৎস্য অধিদপ্তরে চাকরির অনলাইন আবেদন পত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদন পত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৎস্য অধিদপ্তর ডি ও এফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা DOF Job Circular 2026 এ অনলাইনে আবেদন করার সময় কোনো সমস্যা দেখা দিলে বা টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হলে নিচের যোগাযোগের মাধ্যম ব্যবহার করে সহায়তা পাওয়া যাবে।
ইমেইল পাঠানোর সময় অবশ্যই সংগঠনের নাম (DOF), পদের নাম, Applicant’s User ID, এবং আপনার মোবাইল নম্বর সংক্ষেপে ইমেইলের সাবজেক্ট লাইনে উল্লেখ করতে হবে। এতে সাপোর্ট টিম দ্রুত সমস্যা শনাক্ত করে সমাধান দিতে পারবে।
মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা DOF Job Circular 2026 এ চাকরি পেতে হলে অবশ্যই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত/প্রিলিমিনারি পরীক্ষার পরে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ভাইভা পরীক্ষার পূর্বে ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা সাধারণত নিচের ৩টি ধাপে অনুষ্ঠিত হয়-
এই তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করেই মৎস্য অধিদপ্তরে চূড়ান্ত নিয়োগ নির্ধারিত হয়।
মৎস্য অধিদপ্তর DOF নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) DOF teletalk com bd এর অফিসিয়াল ওয়েবসাইট dof.teletalk.com.bd-এ পাওয়া যাবে। এডমিট কার্ড প্রকাশিত হলে প্রার্থীদের তাদের নিবন্ধিত মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদনকারীরা DOF teletalk ওয়েবসাইট থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম সহ অন্যান্য তথ্য সম্বলিত এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
এছাড়াও মৎস্য অধিদপ্তরে নিয়োগের পরীক্ষার তারিখ, কেন্দ্র, সময়সূচি, সিটপ্ল্যান ও পরীক্ষার ফলাফল সহ সকল আপডেট তথ্য অফিসিয়াল ওয়েবসাইট www.fisheries.gov.bd এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রসমূহের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং একসেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারী ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখসহ) কর্তৃক সম্পাদিত হতে হবে।