Sunday, 21 June 2026
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)

১৭৮ পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত | DNCC Job Circular

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)

Dhaka Published Date: 14 Jun 2026 Start Date: 21 Jun 2026 Deadline: 17 Jul 2026
Additional Information
  • Gender: Both
  • Job Type: Full-time
  • Category: সরকারি চাকরি
Job Summary
  • Posted: 19 Jun 2026
  • Views: 13
  • Status: Active
Job Description

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DNCC Job Circular 2026) ১৪ জুন ২০২৬ তারিখে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং এটি অফিশিয়ালভাবে ১৪ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে। যার স্মারক নম্বর: ৪৬.১০.০০০০.০০৪.১১.০৫১.২০২৫-৪৯৭। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।


আকর্ষণীয় এই সরকারি চাকরিতে সর্বমোট ১০টি ক্যাটাগরির পদে মোট ১৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই চাকরিগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।


আপনি যদি ডিএনসিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ আবেদন করতে আগ্রহী হন, তবে আগামী ১৮ জুন ২০২৬ সকাল ১০.০০ টা থেকে ১৭ জুলাই ২০২৬ বিকাল ৪.০০ টা-এর মধ্যে অনলাইনে টেলিটকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।

পদের সংক্ষিপ্ত বিবরণ

স্বাস্থ্য পরিদর্শক ০৮ টি ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)

রেভিউনিউ সুপারভাইজার ১৫ টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

ওয়ার্ড সচিব ১৬ টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

মশক নিয়ন্ত্রণ পরিদর্শক ০৭ টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

ভেটেরিনারী পরিদর্শক/জবাইখানা পরিদর্শক ১৮ টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

পরিচ্ছন্ন পরিদর্শক ২৬ টি ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

ইপিআই সুপারভাইজার ১০ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

স্প্রেম্যান সুপারভাইজার ৩৪ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

বাতি পরিদর্শক ১৫ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

১০ লেজার কিপার ২৯ টি ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)


পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১. স্বাস্থ্য পরিদর্শক

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেডিক্যাল টেকনোলজি (স্যানিটারী ইন্সপেক্টরশীপ) বিষয়ে ৩ (তিন) বৎসর মেয়াদি ডিপ্লোমা।


২. রেভিউনিউ সুপারভাইজার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রী; এবং

(খ) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা।


৩. ওয়ার্ড সচিব

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি।


৪. মশক নিয়ন্ত্রণ পরিদর্শক

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।


৫. ভেটেরিনারী পরিদর্শক/জবাইখানা পরিদর্শক

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে জীববিজ্ঞান বা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং

(খ) সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন;

অথবা

(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং

(খ) কোনো স্বীকৃত ভেটেরিনারী প্রশিক্ষণ ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ২ (দুই) বৎসর মেয়াদি ইনসার্ভিস প্রশিক্ষণ কোর্স সম্পন্ন।


৬. পরিচ্ছন্ন পরিদর্শক

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি।


৭. ইপিআই সুপারভাইজার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জি.পি.এ. তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।


৮. স্প্রেম্যান সুপারভাইজার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জি.পি.এ. তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।


৯. বাতি পরিদর্শক

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যালে ট্রেড কোর্স সার্টিফিকেট; (খ) (বি)/সি(গ) শ্রেণি’র বৈদ্যুতিক ওয়ার্কস পারমিট।


১০. লেজার কিপার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জি.পি.এ. তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।


আবেদনের বয়সসীমা

ডিএনসিসি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য সাধারণ প্রার্থীর ১৭ জুলাই ২০২৬ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।


জেলার যোগ্যতা

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলার কোনো নির্দিষ্ট শর্ত বা কোটা উল্লেখ নেই, তাই বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন।


প্রস্তুতি ও এক্সপার্ট টিপস

বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Status select করতে হবে।

সতর্কতা: আবেদনপত্রে কোনো ভুল তথ্য বা ভুয়া কাগজপত্র সংযুক্ত করলে যেকোনো পর্যায়ে আপনার প্রার্থীতা বাতিল করা হতে পারে। তাই শতভাগ নিশ্চিত হয়ে আবেদনটি সাবমিট করুন।

১৭৮ পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত | DNCC Job Circular
প্রতিষ্ঠানের নাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)
জব লোকেশন ঢাকা উত্তর
পদের ক্যাটাগরি ১০ টি
মোট শূন্যপদ ১৭৮ জন
চাকরির ধরন সরকারি চাকরি
বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, ডিপ্লোমা এবং স্নাতক পাস
জেলা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
বেতন/গ্রেড ৯,৩০০ – ৩০,২৩০/- টাকা (গ্রেড-১৬ থেকে গ্রেড-১১)
আবেদনের ফি ১৬৮/- এবং ১১২/- টাকা
বিজ্ঞপ্তির সোর্স অফিশিয়াল ওয়েবসাইট, ১৪ জুন ২০২৬
বিজ্ঞপ্তি জারির তারিখ ১৪ জুন ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১৪ জুন ২০২৬
আবেদন শুরুর তারিখ ১৮ জুন ২০২৬ সকাল ১০.০০ টা
আবেদনের শেষ তারিখ ১৭ জুলাই ২০২৬ বিকাল ৪.০০ টা
আবেদন পদ্ধতি অনলাইন
Company Information
অফিশিয়াল ওয়েবসাইট www.dncc.gov.bd
হেড অফিসের ঠিকানা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সেন্টার পয়েন্ট, প্লট নং- ২৩-২৬, রোড নং- ৪৬, গুলশান-২, ঢাকা-১২১২।
ফোন নাম্বার ৮৮ ০২-৫৫০৫২০৮৪
ইমেইল info@dncc.gov.bd

১৭৮ পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত | DNCC Job Circular

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Dhaka North City Corporation Job Circular 2026 PDF-এর অফিশিয়াল ছবি নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সার্কুলারটি দেখতে বা ডাউনলোড করে নিতে পারেন।

Apply for this job
Apply Now View Circular
  • Sallary: ৯,৩০০ – ৩০,২৩০
  • Vacancy: ১৭৮
  • Published Date: 2026-06-14
  • Start Date: 2026-06-18 10:00:00
  • Deadline Date: 2026-07-17 17:00:00
Apply Step

অনলাইনে আবেদন করার পদ্ধতি

  1. ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র অনলাইনে টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার বিস্তারিত পদ্ধতি নিচে ধাপে ধাপে দেওয়া হলো:
  2. প্রথমে টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইট dncc.teletalk.com.bd-এ প্রবেশ করুন।
  3. সেখানে Application Form অপশনে ক্লিক করে আপনি যে পদে আবেদন করতে চান তা নির্বাচন করুন।
  4. সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রের প্রতিটি ফিল্ড সতর্কতার সাথে পূরণ করুন।
  5. আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনার একটি রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) এবং একটি স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করুন।
  6. সবশেষে, তথ্যগুলো আরেকবার চেক করে ফর্ম সাবমিট করুন। সফলভাবে সাবমিট হলে আপনি একটি User ID সহ Applicant’s Copy পাবেন, যা পরবর্তীতে ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন।


আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)

অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২ টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। পদের ফি এর পরিমাণ নিচে দেওয়া হলো (সার্ভিস চার্জসহ):

  • ১ নং পদের জন্য সর্বমোট ১৬৮/- টাকা।
  • ২ থেকে ১০ নং পদের জন্য সর্বমোট ১১২/- টাকা।


এসএমএস করার নিয়ম:


প্রথম SMS:

DNCC <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: DNCC ABCDEF


দ্বিতীয় SMS:

DNCC <space> YES <space> PIN Code লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: DNCC YES 12345678


বি.দ্র: টেলিটক ফি জমার সঠিক SMS কোডের জন্য আবেদনপত্রের Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন।


সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. ডিএনসিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশ করা হয়েছে?

এই বিজ্ঞপ্তিটি ১৪ জুন ২০২৬ তারিখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


২. আবেদন করার শেষ সময় কবে?

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অনলাইনে আবেদন করার সর্বশেষ সময় হলো আগামী ১৭ জুলাই ২০২৬ বিকাল ৪.০০ টা পর্যন্ত।


৩. কীভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে?

আগ্রহী প্রার্থীদের টেলিটকের জব পোর্টাল (dncc.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।


প্রবেশপত্র ও পরীক্ষার প্রস্তুতি

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dncc.teletalk.com.bd অথবা DNCC Website: www.dncc.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।


মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র

লিখিত/ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

  1. অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant Copy)।
  2. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি সত্যায়িত রঙিন ছবি।
  3. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি।
  4. জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।
  5. সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি।
  6. জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি।
  7. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/ প্রমাণকের সত্যায়িত অনুলিপি।