মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DNC Job Circular 2026) অফিশিয়াল ওয়েবসাইট-এ প্রকাশ করা হয়েছে। যার স্মারক নম্বর: ৫৮.০২.০০০০.০০০.০০৬.১২.০০১.২৬-২০৬২। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে।
নতুন এই Department of Narcotics Control Job Circular 2026 অনুযায়ী, সর্বমোট ০১টি ক্যাটাগরির পদে মোট ৩২ জনকে (আকর্ষণীয় এই নিয়োগে) অস্থায়ী রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে। এই সরকারি চাকরিগুলোতে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের যেকোনো প্রকৃত নাগরিক আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।
আপনি যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরির বিজ্ঞপ্তি ২০২৬-এ আবেদন করতে আগ্রহী হন, তবে বিজ্ঞপ্তি অনুসারে আগামী ০৩ জুন ২০২৬ সকাল ১০:০০ টা থেকে ৩০ জুন ২০২৬ বিকাল ৫:০০ টা-এর মধ্যে অনলাইনে টেলিটকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।
পদের সংক্ষিপ্ত বিবরণ
ক্রমিক পদের নাম পদ সংখ্যা বেতনস্কেল/গ্রেড
১ উপ পরিদর্শক (Sub-Inspector) ৩২ টি ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)
পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১. উপ পরিদর্শক
৩২ টি পদ
বেতনস্কেল
১২,৫০০-৩০,২৩০/-
গ্রেড
১১
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
অবিবাহিত হইতে হইবে।
শারীরিক যোগ্যতা:
উচ্চতা: পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি, মহিলা ৫ ফুট ২ ইঞ্চি।
বুকের মাপ: উভয় ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি, সম্প্রসারিত ৩২ ইঞ্চি।
ওজন: পুরুষ ৫৩ কেজি, মহিলা ৪৬ কেজি।
আবেদনের বয়সসীমা
আবেদনকারীর বয়স ০১ জুলাই ২০২৬ তারিখে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আপনার বর্তমান বয়স কত এবং আপনি এই চাকরির জন্য যোগ্য কিনা, তা সহজেই হিসাব করতে আমাদের বয়স ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।
জেলার যোগ্যতা
বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্তসাপেক্ষে বাংলাদেশের সকল জেলার যোগ্য স্থায়ী প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
প্রস্তুতি ও এক্সপার্ট টিপস
শারীরিক যোগ্যতা: উপ-পরিদর্শক পদের জন্য শারীরিক যোগ্যতা (উচ্চতা, ওজন ও বুকের মাপ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেদন করার আগেই আপনার শারীরিক মাপগুলো বিজ্ঞপ্তির সাথে মিলিয়ে নিশ্চিত হয়ে নিন।
বৈবাহিক অবস্থা: এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, যা ভাইভা বা যোগদানের সময় কঠোরভাবে যাচাই করা হয়।
মৌখিক পরীক্ষার প্রস্তুতি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বর্তমান মাদক পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যাবলি সম্পর্কে ভালো ধারণা রাখুন।
| প্রতিষ্ঠানের নাম | মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) |
| জব লোকেশন | পোস্টিং এর উপর নির্ভর করবে |
| পদের ক্যাটাগরি | ০১ টি |
| মোট শূন্যপদ | ৩২ জন |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বয়সসীমা | সর্বোচ্চ ১৮ হতে ২৭ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক বা সমমানের ডিগ্রি |
| জেলা | সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন |
| বেতন/গ্রেড | ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১) |
| আবেদনের ফি | ১৬৮/- টাকা |
| বিজ্ঞপ্তির সোর্স | অফিশিয়াল ওয়েবসাইট |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | ০২ জুন ২০২৬ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ০২ জুন ২০২৬ |
| আবেদন শুরুর তারিখ ০৩ জুন ২০২৬ সকাল ১০ | ০০ টা |
| আবেদনের শেষ তারিখ ৩০ জুন ২০২৬ বিকাল ৫ | ০০ টা |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| অফিশিয়াল ওয়েবসাইট | www.dnc.gov.bd |
| হেড অফিসের ঠিকানা | মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ৪১, সেগুনবাগিচা, রমনা, ঢাকা-১০০০। |
| ফোন নাম্বার | ০২-৪৮৩২২১৮৫ |
| ফ্যাক্স নাম্বার | ০২-৪৮৩২২১৮৬ |
| ইমেইল | dg@dnc.gov.bd & dgdncbd@gmail.com |
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DNC Job Circular
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা DNC Job Circular 2026 PDF এর অফিশিয়াল ছবি নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সার্কুলারটি দেখতে বা ডাউনলোড করে নিতে পারেন।
অনলাইনে আবেদন করার পদ্ধতি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই চাকরির জন্য প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সঠিক নিয়মাবলি নিচে দেওয়া হলো:
১
প্রথমে টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইট dnc.teletalk.com.bd-এ প্রবেশ করুন।
২
সেখানে Application Form অপশনে ক্লিক করে আপনি যে পদে আবেদন করতে চান তা নির্বাচন করুন।
৩
সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রের প্রতিটি ফিল্ড সতর্কতার সাথে পূরণ করুন।
৪
আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনার একটি রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল) এবং একটি স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল) আপলোড করুন।
৫
সবশেষে, তথ্যগুলো আরেকবার চেক করে “Submit” বাটনে ক্লিক করুন। সফলভাবে সাবমিট হলে আপনি একটি User ID সহ Applicant’s Copy পাবেন, যা পরবর্তীতে ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)
অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সর্বশেষ সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২ টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি এর পরিমাণ:
১ নং পদের জন্য: ১৬৮/- (একশত আটষট্টি) টাকা (সার্ভিস চার্জসহ)।
এসএমএস করার নিয়ম:
প্রথম SMS:
DNC <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: DNC ABCDEF
দ্বিতীয় SMS:
DNC <space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: DNC YES 12345678
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশ করা হয়েছে?
এই বিজ্ঞপ্তিটি ০২ জুন ২০২৬ তারিখে কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
২. আবেদন করার শেষ সময় কবে?
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অনলাইনে আবেদন করার সর্বশেষ সময় হলো আগামী ৩০ জুন ২০২৬ বিকাল ৫:০০ টা পর্যন্ত।
৩. কীভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে?
আগ্রহী প্রার্থীদের টেলিটকের জব পোর্টাল (dnc.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
প্রবেশপত্র ও পরীক্ষার প্রস্তুতি
প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি পরবর্তীতে প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। এছাড়া পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র সম্পর্কিত যেকোনো আপডেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে (www.dnc.gov.bd) পাওয়া যাবে।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র
লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন নিচে উল্লেখিত কাগজপত্রগুলোর মূল কপি প্রদর্শন এবং একসেট সত্যায়িত কপি জমা দিতে হবে:
সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি।
Application Form-এর প্রিন্ট করা কপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র (যদি থাকে)।