পাট অধিদপ্তর (DGJUTE)
পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DGJUTE Job Circular 2026) ১৬ জুন ২০২৬ তারিখে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং এটি অফিশিয়ালভাবে ১৬ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে। যার স্মারক নম্বর: ২৪.০১.০০০০.০০০.০০১.১১.০২৯১.২০২৫-২৯৩। বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন পাট অধিদপ্তরের নিম্নোক্ত রাজস্বখাতভুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকগণের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আকর্ষণীয় এই সরকারি চাকরিতে সর্বমোট ০৮টি ক্যাটাগরির পদে মোট ৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এই চাকরিগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।
আপনি যদি DGJUTE Job Circular 2026-এ আবেদন করতে আগ্রহী হন, তবে আগামী ১৮ জুন ২০২৬ সকাল ১০.০০ টা থেকে ১৭ জুলাই ২০২৬ বিকাল ৫.০০ টা-এর মধ্যে অনলাইনে টেলিটকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে পাট অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।
এক নজরে পাট অধিদপ্তর (DGJUTE) নিয়োগ বিজ্ঞপ্তি
কেন এই চাকরিতে আবেদন করবেন?
পদের সংক্ষিপ্ত বিবরণ
০১ সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ০২ টি ১১০০০-২৬৫৯০/- (১৩ তম)
০২ সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ০২ টি ১০২০০-২৪৬৮০/- (১৪ তম)
০৩ উচ্চমান সহকারী ০৫টি ১০২০০-২৪৬৮০/- (১৪ তম)
০৪ হিসাব সহকারী (উচ্চতর স্কেল) ০৩টি ১০২০০-২৪৬৮০/- (১৪ তম)
০৫ হিসাব সহকারী (নিম্নতর স্কেল) ০১টি ৯৩০০-২২৪৯০/- (১৬তম)
০৬ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ০৯টি ৯৩০০-২২৪৯০/- (১৬তম)
০৭ গাড়ী চালক ০২টি ৯৩০০-২২৪৯০/- (১৬তম)
০৮ অফিস সহায়ক ২০টি ৮২৫০-২০০১০/- (২০তম)
পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
০১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (০২ টি পদ)
বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০/-
গ্রেড: ১৩ তম
শিক্ষাগত যোগ্যতা:
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা;
(গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ;
(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকিতে হইবে; এবং
(ঙ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে।
০২. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (০২ টি পদ)
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/-
গ্রেড: ১৪ তম
শিক্ষাগত যোগ্যতা:
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা;
(গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ;
(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকিতে হইবে; এবং
(ঙ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে।
০৩. উচ্চমান সহকারী (০৫টি পদ)
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/-
গ্রেড: ১৪ তম
শিক্ষাগত যোগ্যতা:
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রী; এবং
(খ) Word Processing এর অভিজ্ঞতাসহ কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত।
০৪. হিসাব সহকারী (উচ্চতর স্কেল) (০৩টি পদ)
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/-
গ্রেড: ১৪ তম
শিক্ষাগত যোগ্যতা:
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে স্নাতক ডিগ্রী; এবং
(খ) Word Processing এর অভিজ্ঞতাসহ কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত।
০৫. হিসাব সহকারী (নিম্নতর স্কেল) (০১টি পদ)
বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/-
গ্রেড: ১৬তম
শিক্ষাগত যোগ্যতা:
কোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
০৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (০৯টি পদ)
বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/-
গ্রেড: ১৬তম
শিক্ষাগত যোগ্যতা:
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলা ২০টি শব্দ এবং ইংরেজীতে ২৮টি শব্দের গতি; এবং
(গ) কম্পিউটার চালনায় দক্ষতা।
০৭. গাড়ী চালক (০২টি পদ)
বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/-
গ্রেড: ১৬তম
শিক্ষাগত যোগ্যতা:
ভারী গাড়ী চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
০৮. অফিস সহায়ক (২০টি পদ)
বেতনস্কেল: ৮২৫০-২০০১০/-
গ্রেড: ২০তম
শিক্ষাগত যোগ্যতা:
কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের বয়সসীমা (Age Limit)
০১ জুলাই ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ হতে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আপনার বয়স সঠিকভাবে হিসাব করতে আমাদের Age Calculator ব্যবহার করতে পারেন, যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার বর্তমান বয়স বের করতে পারবেন।
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো জেলার কথা উল্লেখ না থাকায়, বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
| জব লোকেশন | ঢাকা |
| পদের ক্যাটাগরি | ০৮ টি |
| মোট শূন্যপদ | ৪৪ জন |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বয়সসীমা | ১৮ থেকে ৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাস |
| জেলা | বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন |
| বেতন/গ্রেড | ৮,২৫০ – ২৬,৫৯০/- টাকা (গ্রেড-২০ থেকে গ্রেড-১৩) |
| আবেদনের ফি | ১১২/- এবং ৫৬/- টাকা |
| বিজ্ঞপ্তির সোর্স | অফিশিয়াল ওয়েবসাইট, ১৬ জুন ২০২৬ |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | ১৬ জুন ২০২৬ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১৬ জুন ২০২৬ |
| আবেদন শুরুর তারিখ | ১৮ জুন ২০২৬ সকাল ১০.০০ টা |
| আবেদনের শেষ তারিখ | ১৭ জুলাই ২০২৬ বিকাল ৫.০০ টা |
| আবেদন পদ্ধতি | অনলাইন (dgjute.teletalk.com.bd) |
| অফিশিয়াল ওয়েবসাইট | www.dgjute.gov.bd |
| হেড অফিসের ঠিকানা | পাট অধিদপ্তর, ৯৯, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। |
| ফোন নাম্বার | ০২-২২৩৩৮১৫৪৬ |
| ইমেইল | dgjute@gmail.com |
৪৪ পদে পাট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DGJUTE Job Circular
পাট অধিদপ্তর (DGJUTE) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা DGJUTE Job Circular 2026 PDF-এর অফিশিয়াল ছবি নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সার্কুলারটি দেখতে বা ডাউনলোড করে নিতে পারেন।