বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BRDB Job Circular 2026) প্রকাশিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ২১টি ক্যাটাগরির পদে সর্বমোট ১৮৫ জন জনবল নিয়োগের একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি-র খবরও দেখে নিতে পারেন।
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২২ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা থেকে ২৩ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিচে বিআরডিবি চাকরির বিজ্ঞপ্তি ২০২৬-এর বিস্তারিত তথ্য, পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং অনলাইনে আবেদন করার সঠিক নিয়মাবলি বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পদের সংক্ষিপ্ত বিবরণ
আবেদনের বয়সসীমা (Age Limit)
এই বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২২ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন?
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সমগ্র বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। জেলা কোটার কারণে কোনো যোগ্য প্রার্থীকে আবেদন থেকে বিরত থাকতে হবে না। তবে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না।
⚠আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশনা
বিআরডিবি’র ২০২২, ২০২৪ ও ২০২৫ সালে প্রকাশিত আগের বিজ্ঞপ্তিগুলোতে (বিস্তারিত দেখুন অফিশিয়াল সার্কুলারে) যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের আগের আবেদনটিই বহাল থাকবে।
এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না এবং আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করতে বাধ্য থাকবেন।
সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থায় কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি ছাড়পত্র জমা দিতে হবে।
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড |
| জব লোকেশন | বাংলাদেশের যেকোনো স্থান |
| পদের ক্যাটাগরি | ২১ টি |
| মোট শূন্যপদ | ১৮৫ জন |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বয়সসীমা | ১৮-৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা বা স্নাতক পাস |
| জেলা | সকল জেলা |
| বেতন/গ্রেড | গ্রেড-০৯ থেকে গ্রেড-২০ |
| আবেদনের ফি | ৫৬/- থেকে ২২৩/- টাকা |
| বিজ্ঞপ্তির সোর্স | দৈনিক যুগান্তর |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | ১৬ জুলাই ২০২৬ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২০ জুলাই ২০২৬ |
| আবেদন শুরুর তারিখ ২২ জুলাই ২০২৬ সকাল ১০ | ০০ টা |
| আবেদনের শেষ তারিখ ২৩ আগস্ট ২০২৬ বিকাল ০৫ | ০০ টা |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| অফিশিয়াল ওয়েবসাইট | brdb.gov.bd |
| হেড অফিসের ঠিকানা | বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, পল্লী ভবন, ৫ কাওরানবাজার, ঢাকা-১২১৫ |
BRDB Job Circular – ১৮৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন
আপনি কি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা BRDB Job Circular 2026 PDF এর অফিশিয়াল ছবি খুঁজছেন? আপনার সুবিধার্থে নিচে আমরা অফিশিয়াল জব সার্কুলারের ইমেজ যুক্ত করেছি। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে।
কিভাবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন? (How to Apply)
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। নিচে ধাপে ধাপে আবেদন করার পদ্ধতি আলোচনা করা হলো:
আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)
প্রথম SMS:
BRDB <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: BRDB ABCDEF
দ্বিতীয় SMS:
BRDB <space> YES <space> PIN Code লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: BRDB YES 12345678
বি.দ্র: টেলিটক ফি জমার সঠিক SMS কোডের জন্য আবেদনপত্রের Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।
প্রস্তুতি ও এক্সপার্ট টিপস
সতর্কতা: কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে: সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার বোর্ডে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশিত হয়েছে?
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিটি ২০ জুলাই ২০২৬ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে।
২. BRDB Job Circular 2026-এ মোট কতটি পদ রয়েছে?
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ২১টি ক্যাটাগরির পদে মোট ১৮৫ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে।
৩. BRDB চাকরির আবেদন শেষ কবে?
অনলাইনে আবেদন করার শেষ সময় ২৩ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০০টা পর্যন্ত।
৪. BRDB নিয়োগে কীভাবে আবেদন করতে হবে?
যোগ্য প্রার্থীদের অনলাইনে brdb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
৫. আবেদন ফি কীভাবে জমা দিতে হবে?
অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে SMS-এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে।
৬. BRDB নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট কতজন নিয়োগ দেওয়া হবে?
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের এই নিয়োগে মোট ১৮৫ জন জনবল নিয়োগ দেওয়া হবে।
পরীক্ষার ধাপ ও এডমিট কার্ড
আবেদন ফরম সঠিকভাবে পূরণ ও বিজ্ঞাপনে বর্ণিত শর্তাদি প্রতিপালন করা হলে সংশ্লিষ্ট প্রার্থীগণ লিখিত বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণকালে আবশ্যিকভাবে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব সনদপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং একসেট সত্যায়িত কপি দাখিল করতে হবে।
ভাইভা পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র