Border Guard Bangladesh (BGB)
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিপাহী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Border Guard Bangladesh BGB Sipahi Job Circular 2026) প্রকাশিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে চাকরির বিজ্ঞপ্তি ১৭ মার্চ ২০২৬ তারিখে দৈনিক সংগ্রাম ও ইনকিলাব পত্রিকায় প্রকাশিত হয়।
মোট অনির্দিষ্ট জনকে ০১ (সিপাহী) পদে স্থায়ী ভাবে নিয়োগ দিবে বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)। যারা সরকারি চাকরির সন্ধান করছেন, তাদের জন্য বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ একটি দারুণ সুযোগ!
BGB job circular 2026 অনুযায়ী, আবেদন শুরু হবে ২৪ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টা থেকে এবং শেষ হবে ০২ এপ্রিল ২০২৬ রাত ১১:৫৯ টায়। যোগ্যতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষ প্রার্থীরা Join Border Guard bgb gov bd ওয়েবসাইট http://joinborderguard.bgb.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Border Guard Bangladesh BGB job circular 2026 এর খালি পদের তথ্য ও গুরুত্বপুর্ন তারিখগুলো এক নজরে দেখে নেয়া যাক-
শূন্যপদের তথ্যঃ
| ক্রমিক নং | পদের নাম | পদের সংখ্যা | বেতন / গ্রেড |
|---|---|---|---|
| ১ | সিপাহী | অনির্দিষ্ট | ৯,০০০-২১,৮০০ টাকা |
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি
| ক্রমিক | বিবরণ | পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে | মহিলা প্রার্থীদের ক্ষেত্রে |
|---|---|---|---|
| ক | উচ্চতা | ১.৬৮ মিটার (৫’-৬”) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৬৩ মিটার (৫’-৪”) | ১.৫৭৪ মিটার (৫’-২”) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫’-০”) |
| খ | ওজন | ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৭.১৩ কেজি (১০৪ পাউন্ড) | ৪৭.১৭ কেজি (১০৪ পাউন্ড) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৩.৫৪ কেজি (৯৬ পাউন্ড) |
| গ | বুকের মাপ | স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০”) স্ফীত ০.৮১ মিটার (৩২”) | স্বাভাবিক ০.৭১ মিটার (২৮”) স্ফীত ০.৭৬ মিটার (৩০”) |
| ঘ | দৃষ্টিশক্তি | ৬/৬ | ৬/৬ |
অত্র বাহিনীর জনবল হ্রাস/বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক (নিয়োগকারী কর্তৃপক্ষ) নিয়োগের আসন সংখ্যা কম/বেশী এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
রেজিস্ট্রেশনঃ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ১, ২ ও ৩ অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ https://joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে ২৪ মার্চ ২০২৬ তারিখ ১০০০ ঘটিকা হতে ০২ এপ্রিল ২০২৬ তারিখ ২৪০০ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
আবেদন পদ্ধতিঃ বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট https://joinborderguard.bgb.gov.bd এ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে ০৬টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। নিচের অংশে আবেদনের ধাপ গুলো পর্যায়ক্রমে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Border Guard Bangladesh BGB job circular 2026 এর সকল গুরুত্বপুর্ন তথ্য গুলো টেবিল আকারে নিচে দেয়া হল।
| BGB Job Circular 2026 | |
|---|---|
| প্রতিষ্ঠানের নামঃ | বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Border Guard Bangladesh (BGB). |
| জব লোকেশনঃ | পোস্টিং এর উপর নির্ভর করবে। |
| পদের ক্যাটাগরিঃ | ০১ (সিপাহী)। |
| মোট শূন্যপদঃ | অনির্দিষ্ট টি পদ। |
| চাকরির ধরনঃ | ফুল টাইম। |
| চাকরির ক্যাটাগরিঃ | সরকারি চাকরি। |
| জেন্ডারঃ | নারী ও পুরুষ। |
| বয়সসীমাঃ | ১৯-০৭-২০২৬ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছর (জন্ম তারিখ ২০-০৭-২০০৩ হতে ১৯-০৭-২০০৮ এর মধ্যে হতে হবে)। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য)।। |
| শিক্ষাগত যোগ্যতাঃ | এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য)।। |
| অভিজ্ঞতাঃ | অভিজ্ঞতা ছাড়া আবেদন করা যাবে। |
| জেলাঃ | সকল জেলাসমূহ হতে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত।। |
| বেতন / গ্রেডঃ | ৯,০০০-২১,৮০০ টাকা। |
| অন্যান্য সুযোগ-সুবিধাঃ | সরকারি চাকরির বিধি ও নিয়ম অনুযায়ী। |
| আবেদনের ফিঃ | ৫৬ টাকা। |
| বিজ্ঞপ্তির সোর্সঃ | দৈনিক সংগ্রাম ও ইনকিলাব, ১৭ মার্চ ২০২৬। |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ | ১৭ মার্চ ২০২৬। |
| আবেদন শুরুর তারিখঃ | ২৪ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখঃ | ০২ এপ্রিল ২০২৬ রাত ১১:৫৯ টায়। |
| আবেদন পদ্ধতিঃ | অনলাইন। |
| নিয়োগকারী প্রতিষ্ঠানের তথ্য | |
|---|---|
| প্রতিষ্ঠানের নামঃ | বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Border Guard Bangladesh (BGB). |
| প্রতিষ্ঠানের ধরনঃ | সরকারি প্রতিষ্ঠান। |
| ফোন নম্বরঃ | 01669600800, 01669600888. |
| ফ্যাক্স নম্বরঃ | . |
| ইমেইল ঠিকানাঃ | joinbgb.helpdesk@bgb.gov.bd. |
| প্রধান কার্যালয়ের ঠিকানাঃ | বর্ডার গার্ড বাংলাদেশ, পিলখানা, ঢাকা।। |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | www.bgb.gov.bd। |
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জব সার্কুলার ২০২৬ পিডিএফ অফিসিয়াল ওয়েবসাইট www.bgb.gov.bd এবং joinborderguard.bgb.gov.bd থেকে ডাউনলোড করা যাবে। আমরা বি জি বি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা BGB Job Circular 2026 PDF এর ছবি এখানে যুক্ত করেছি।
নিচে সংযুক্ত BGB circular 2026 এর ইমেজে চাকরির সমস্ত তথ্য রয়েছে, যেমন পদসমুহের বিবরন, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার ফি প্রদান, নিয়োগ পরীক্ষা এবং আরও অনেক তথ্য। আপনি এখান থেকে সহজেই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর ছবি দেখতে বা ডাউনলোড করতে পারেন।
BGB Sipahi Job Circular 2026
বর্ডার গার্ড বাংলাদেশ-এ যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হোন
ডিজিটাল পদ্ধতিতে ১০৫তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তি
অনলাইনে আবেদন শুরু ২৪ মার্চ ২০২৬ এবং শেষ ০২ এপ্রিল ২০২৬




বিজ্ঞপ্তির সোর্সঃ দৈনিক সংগ্রাম ও ইনকিলাব, ১৭ মার্চ ২০২৬
অনলাইনে আবেদন শুরুর সময়ঃ ২৪ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ সময়ঃ ০২ এপ্রিল ২০২৬ রাত ১১:৫৯ টায়
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
আবেদনের লিংকঃ joinborderguard.bgb.gov.bd
বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট https://joinborderguard.bgb.gov.bd এ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত ০৬টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে:
ধাপ-১: যোগ্যতা পরীক্ষাঃ
ধাপ- ২: রেজিস্ট্রেশনঃ
ধাপ-৩: আবেদন ফি জমাঃ
ধাপ-৪: শিক্ষাগত যোগ্যতা যাচাইঃ
ধাপ-৫: ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোডঃ
ধাপ-৬: এডমিট কার্ড/প্রবেশপত্র ডাউনলোডঃ
* Technical Board এর যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না, সে সকল প্রার্থীগণকে আবেদনের সময় শিক্ষা বোর্ড (অন্যান্য) সিলেক্ট করতে হবে।
প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক ও মৌখিক এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই HBsAg, Anti HCV, Fasting Blood Sugar, HbA1C, Serum Creatinine, Urine R/M/E, CXR P/A View এবং Dope Test সম্পন্ন করা হবে। উল্লেখ্য, Fasting Blood Sugar, HbA1C, Serum Creatinine, Urine R/M/E, CXR P/A View পরীক্ষায় যোগ্য এবং HBsAg ও Anti HCV পরীক্ষায় নেগেটিভ (Negative) এবং Dope Test (Urine) পরীক্ষায় Not Detected ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে। পরবর্তীতে সরকারের যথাযথ এজেন্সীর মাধ্যমে তদন্ত প্রতিবেদন (VR) সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে।
“আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না, একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না”
অন্যান্যঃ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২৩ জুলাই ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ
ক। আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে।
খ। বিজিবি কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে/মুছে গেলে তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
গ। কোন প্রার্থী ফৌজদারী অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবে।
ঘ। কোন প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে নিয়োগ হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ চাকরি হতে ‘বরখাস্ত’ করা হবে।
ঙ। নিয়োগের সময় যে কোন বিষয়ে মিথ্যা বিবৃতি প্রদান করে তথ্য গোপন করলে আপনার প্রার্থিতা বাতিল করা হবে।
চ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি অথবা প্রজাতন্ত্রের অন্য কোন চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরিরত অবস্থায় ‘বহিষ্কৃত’ হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরির জন্য অযোগ্য হবে।
ছ। নিয়োগের জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম সাথে আনতে হবে।
জ। পরীক্ষার সময় কোন প্রার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না
ঝ। নিয়োগ কার্যক্রমের সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে।
ঞ। প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষার সময় Dope Test এ মাদকাসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য হবে।
নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের জন্য কোন ভ্রমণ ভাতা দেয়া হবে না।
নিয়োগের সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র ও ঠিকানা পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় চাকরি হতে ‘বরখাস্ত’ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
“নিজস্ব পৈত্রিক স্থায়ী ঠিকানা (নিজ জেলা) ব্যবহার করে আবেদন করুন”, “ভাড়া বাসা/বর্তমান/অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গন্য করা হবে না”
বিজিবি নিয়োগ সংক্রান্ত সকল তথ্য https://joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
HELP DESK: আবেদন সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য ২৪ মার্চ ২০২৬ হতে ০২ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ০৯০০ ঘটিকা হতে বিকাল ১৭০০ ঘটিকা পর্যন্ত ০১৬৬৯৬০০৮০০ অথবা ০১৬৬৯৬০০৮৮৮ নম্বরে কল করুন।