১৯১
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bangladesh Agricultural Research Institute BARI Job Circular 2026) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরির বিজ্ঞপ্তি ১১ মার্চ ২০২৬ তারিখে জারি করা হয় এবং ১৩ মার্চ ২০২৬ তারিখে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়।
মোট ১৯১ জনকে ৩০ ক্যাটাগরির পদে অস্থায়ী ভাবে নিয়োগ দিবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)। যারা সরকারি চাকরির সন্ধান করছেন, তাদের জন্য বিএআরআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ একটি দারুণ সুযোগ!
BARI job circular 2026 অনুযায়ী, আবেদন শুরু হবে ১৫ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টা থেকে এবং শেষ হবে ২৬ এপ্রিল ২০২৬ বিকাল ৫:০০ টায়। যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষ প্রার্থীরা BARI Teletalk ওয়েবসাইট http://bari.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Bangladesh Agricultural Research Institute BARI job circular 2026 এর খালি পদের তথ্য ও গুরুত্বপুর্ন তারিখগুলো এক নজরে দেখে নেয়া যাক-
শূন্যপদের তথ্যঃ
| ক্রমিক নং | পদের নাম | পদের সংখ্যা | বেতন / গ্রেড |
|---|---|---|---|
| ১ | গ্রন্থাগারিক | ০১ | ১৬০০০-৩৮৬৪০/- (গ্রেড-১০) |
| ২ | উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) | ০১ | ১৬০০০-৩৮৬৪০/- (গ্রেড-১০) |
| ৩ | এস্টিমেটর | ০১ | ১৬০০০-৩৮৬৪০/- (গ্রেড-১০) |
| ৪ | ফোরম্যান | ০১ | ১৬০০০-৩৮৬৪০/- (গ্রেড-১০) |
| ৫ | বৈজ্ঞানিক সহকারী | ৫৫ | ১২৫০০-৩০২৩০/- (গ্রেড-১১) |
| ৬ | কম্পিউটার অপারেটর | ০৩ | ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩) |
| ৭ | অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ০৮ | ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) |
| ৮ | অফিস সহকারী-কাম-হিসাব রক্ষক | ০৫ | ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) |
| ৯ | অফিস সহকারী | ০১ | ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) |
| ১০ | স্টোর কিপার-কাম-অফিস সহকারী | ০৪ | ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) |
| ১১ | ভান্ডার রক্ষক | ০৪ | ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) |
| ১২ | পরিসংখ্যান সহকারী | ০১ | ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) |
| ১৩ | ইলেকট্রিশিয়ান | ০১ | ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) |
| ১৪ | বুলডোজার ড্রাইভার | ০১ | ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) |
| ১৫ | গাড়িচালক | ১৭ | ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) |
| ১৬ | ট্রাক্টর ড্রাইভার | ০২ | ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) |
| ১৭ | টিলার ড্রাইভার | ০৭ | ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) |
| ১৮ | পাওয়ার টিলার ড্রাইভার | ০১ | ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) |
| ১৯ | উ: পাম্প অপারেটর | ০২ | ৯০০০-২১৮০০/- (গ্রেড-১৭) |
| ২০ | পেইন্টার | ০১ | ৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮) |
| ২১ | ম্যাশন | ০১ | ৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮) |
| ২২ | প্লাম্বার | ০১ | ৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮) |
| ২৩ | ল্যাবরেটরী এটেনডেন্ট | ১৭ | ৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮) |
| ২৪ | প্রিপেয়ারার | ০২ | ৮৫০০-২০৫৭০/- (গ্রেড-১৯) |
| ২৫ | লাইব্রেরি এটেনডেন্ট | ০১ | ৮৫০০-২০৫৭০/- (গ্রেড-১৯) |
| ২৬ | রুম এটেনডেন্ট | ০১ | ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০) |
| ২৭ | হ্যামারম্যান | ০১ | ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০) |
| ২৮ | ট্রাক্টর মেট | ০২ | ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০) |
| ২৯ | অফিস সহায়ক | ৩১ | ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০) |
| ৩০ | নিরাপত্তা প্রহরী | ১৭ | ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০) |
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি
সম্প্রতি প্রকাশিত BARI নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে চাকরির আবেদনপত্র আহ্বান করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, ১০ম থেকে ২০তম বেতন গ্রেডে ৩০ ক্যাটাগরির পদে ১৯১ জন প্রার্থীকে নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি।
BARI নিয়োগ ২০২৬ এ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে BARI Job Circular 2026 বর্তমানে চলমান আকর্ষণীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলোর মধ্যে একটি।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Bangladesh Agricultural Research Institute BARI job circular 2026 এর সকল গুরুত্বপুর্ন তথ্য গুলো টেবিল আকারে নিচে দেয়া হল।
| BARI Job Circular 2026 | |
|---|---|
| প্রতিষ্ঠানের নামঃ | বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) Bangladesh Agricultural Research Institute (BARI). |
| জব লোকেশনঃ | পোস্টিং এর উপর নির্ভর করবে। |
| পদের ক্যাটাগরিঃ | ৩০। |
| মোট শূন্যপদঃ | ১৯১ টি পদ। |
| চাকরির ধরনঃ | ফুল টাইম। |
| চাকরির ক্যাটাগরিঃ | সরকারি চাকরি। |
| জেন্ডারঃ | নারী ও পুরুষ। |
| বয়সসীমাঃ | ১০ অক্টোবর ২০২৫ তারিখে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। |
| শিক্ষাগত যোগ্যতাঃ | জেএসসি বা সমমান, এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিপ্লোমা ডিগ্রী, স্নাতক বা সমমান। |
| অভিজ্ঞতাঃ | অভিজ্ঞতা ছাড়া আবেদন করা যাবে। |
| জেলাঃ | সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। |
| বেতন / গ্রেডঃ | ৮,২৫০-৩৬,৬৪০ টাকা (১০ম থেকে ২০তম গ্রেড)। |
| অন্যান্য সুযোগ-সুবিধাঃ | সরকারি চাকরির বিধি ও নিয়ম অনুযায়ী। |
| আবেদনের ফিঃ | ৫৬ টাকা, ১১২ টাকা, ১৬৮ টাকা, ২২৩ টাকা (পদ অনুযায়ী)। |
| বিজ্ঞপ্তির সোর্সঃ | দৈনিক আমার দেশ, ১৩ মার্চ ২০২৬। |
| বিজ্ঞপ্তি জারির তারিখঃ | ১১ মার্চ ২০২৬। |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ | ১৩ মার্চ ২০২৬। |
| আবেদন শুরুর তারিখঃ | ১৫ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখঃ | ২৬ এপ্রিল ২০২৬ বিকাল ৫:০০ টায়। |
| আবেদন পদ্ধতিঃ | অনলাইন। |
| নিয়োগকারী প্রতিষ্ঠানের তথ্য | |
|---|---|
| প্রতিষ্ঠানের নামঃ | বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) Bangladesh Agricultural Research Institute (BARI). |
| প্রতিষ্ঠানের ধরনঃ | সরকারি প্রতিষ্ঠান। |
| ফোন নম্বরঃ | 02-9252715. |
| ফ্যাক্স নম্বরঃ | . |
| ইমেইল ঠিকানাঃ | J.Smith@bari.gov.bd. |
| প্রধান কার্যালয়ের ঠিকানাঃ | BARI Rd, Gazipur 1701। |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | www.bari.gov.bd। |
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিএআরআই জব সার্কুলার ২০২৬ পিডিএফ অফিসিয়াল ওয়েবসাইট www.bari.gov.bd এবং bari.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে। আমরা বি এ আর আই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা BARI Job Circular 2026 PDF এর ছবি এখানে যুক্ত করেছি।
নিচে সংযুক্ত BARI circular 2026 এর ইমেজে চাকরির সমস্ত তথ্য রয়েছে, যেমন পদসমুহের বিবরন, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার ফি প্রদান, নিয়োগ পরীক্ষা এবং আরও অনেক তথ্য। আপনি এখান থেকে সহজেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা বিএআরআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর ছবি দেখতে বা ডাউনলোড করতে পারেন।


বিজ্ঞপ্তির সোর্সঃ দৈনিক আমার দেশ, ১৩ মার্চ ২০২৬
অনলাইনে আবেদন শুরুর সময়ঃ ১৫ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ সময়ঃ ২৬ এপ্রিল ২০২৬ বিকাল ৫:০০ টায়
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
আবেদনের লিংকঃ bari.teletalk.com.bd
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চাকরির আবেদন করতে হবে অনলাইনে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ উল্লেখিত BARI Teletalk ওয়েবসাইট http://bari.teletalk.com.bd এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
BARI job circular 2026 এর অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের ফী জমা দিতে হবে। বিএআরআই জব সার্কুলার ২০২৬ বা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদন পদ্ধতি ধাপে ধাপে নিচে দেওয়া হলো-
অনলাইনে চাকরির আবেদন করার নিয়মঃ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরির অনলাইন আবেদন সফলভাবে সম্পন্ন হওয়ার পর Applicant’s Copy-তে একটি User ID দেওয়া থাকবে। এই User ID ব্যবহার করে ৫৬ টাকা, ১১২ টাকা, ১৬৮ টাকা, ২২৩ টাকা (পদ অনুযায়ী) আবেদন ফি পরিশোধ করতে হবে। যেকোনো Teletalk Pre-paid SIM এর মাধ্যমে ২টি SMS করে আবেদনের ফি জমা দেওয়া যাবে।
১ম SMS:
BARI <User ID> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: BARI DEFABC
২য় SMS:
BARI Yes <PIN> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: BARI Yes 123456
দ্বিতীয় SMS সঠিকভাবে পাঠানো হলে ফিরতি মেসেজে একটি Password পাওয়া যাবে।
এই User ID এবং Password ভালভাবে সংরক্ষণ করুন, পরবর্তীতে Admit Card ডাউনলোডের সময় প্রয়োজন হবে।
ভুলে গেলে SMS পুনরুদ্ধারের নিয়মঃ
যদি কোনো প্রার্থী User ID বা PIN ভুলে যান, তাহলে শুধুমাত্র Teletalk Pre-paid SIM ব্যবহার করে নিচের SMS পদ্ধতিতে পুনরুদ্ধার করা যাবে।
User ID জানা থাকলেঃ
BARI Help <User ID> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: BARI Help ABCDEF
PIN জানা থাকলেঃ
BARI Help PIN <PIN নম্বর> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: BARI Help PIN 987654
শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলে সার্ভার ডাউন বা অন্যান্য টেকনিক্যাল সমস্যার কারণে আবেদন জমা দিতে সমস্যা হতে পারে। তাই ঝামেলা এড়াতে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কয়েকদিন আগেই আবেদন করা সবচেয়ে নিরাপদ।
ডিক্লারেশন: প্রার্থীকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরির অনলাইন আবেদন পত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদন পত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বি এ আর আই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা BARI Job Circular 2026 এ অনলাইনে আবেদন করার সময় কোনো সমস্যা দেখা দিলে বা টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হলে নিচের যোগাযোগের মাধ্যম ব্যবহার করে সহায়তা পাওয়া যাবে।
ইমেইল পাঠানোর সময় অবশ্যই সংগঠনের নাম (BARI), পদের নাম, Applicant’s User ID, এবং আপনার মোবাইল নম্বর সংক্ষেপে ইমেইলের সাবজেক্ট লাইনে উল্লেখ করতে হবে। এতে সাপোর্ট টিম দ্রুত সমস্যা শনাক্ত করে সমাধান দিতে পারবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা BARI Job Circular 2026 এ চাকরি পেতে হলে অবশ্যই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত/প্রিলিমিনারি পরীক্ষার পরে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ভাইভা পরীক্ষার পূর্বে ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ পরীক্ষা সাধারণত নিচের ৩টি ধাপে অনুষ্ঠিত হয়-
এই তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে চূড়ান্ত নিয়োগ নির্ধারিত হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) BARI teletalk com bd এর অফিসিয়াল ওয়েবসাইট bari.teletalk.com.bd-এ পাওয়া যাবে। এডমিট কার্ড প্রকাশিত হলে প্রার্থীদের তাদের নিবন্ধিত মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদনকারীরা BARI teletalk ওয়েবসাইট থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম সহ অন্যান্য তথ্য সম্বলিত এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
এছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগের পরীক্ষার তারিখ, কেন্দ্র, সময়সূচি, সিটপ্ল্যান ও পরীক্ষার ফলাফল সহ সকল আপডেট তথ্য অফিসিয়াল ওয়েবসাইট www.bari.gov.bd এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রসমূহের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং একসেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারী ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখসহ) কর্তৃক সম্পাদিত হতে হবে।