Bangladesh Atomic Energy Commission (BAEC)
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bangladesh Atomic Energy Commission BAEC Job Circular 2026) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে চাকরির বিজ্ঞপ্তি ০৪ মে ২০২৬ তারিখে জারি করা হয় এবং ০৪ মে ২০২৬ তারিখে অফিসিয়াল ওয়েবসাইট www.baec.gov.bd এ প্রকাশিত হয়।
মোট ১৩০ জনকে ০৭ ক্যাটাগরির পদে অস্থায়ী ভাবে নিয়োগ দিবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC)। যারা সরকারি চাকরির সন্ধান করছেন, তাদের জন্য বিএইসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ একটি দারুণ সুযোগ!
BAEC job circular 2026 অনুযায়ী, আবেদন শুরু হবে ০৭ মে ২০২৬ সকাল ১০:০০ টা থেকে এবং শেষ হবে ২৭ মে ২০২৬ বিকাল ৫:০০ টায়। যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষ প্রার্থীরা BAEC Teletalk ওয়েবসাইট http://baec.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Bangladesh Atomic Energy Commission BAEC job circular 2026 এর খালি পদের তথ্য ও গুরুত্বপুর্ন তারিখগুলো এক নজরে দেখে নেয়া যাক-
শূন্যপদের তথ্যঃ
১ সায়েন্টিফিক অফিসার => ৩০ (ত্রিশ) টি
২২০০০-৫৩০৬০/-(গ্রেড-৯)
(১) পদার্থ বিদ্যা-০৫
(২) ফলিত পদার্থ বিদ্যা-০৩
(৩) কম্পিউটার সাইন্স-০২
(৪) মেডিক্যাল ফিজিক্স-০১
(৫) জিওলোজি-০১
(৬) নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং-০১
(৭) রসায়ন-০২
(৮) ফলিত রসায়ন-০৩
(৯) বোটানী (টিস্যু কালচার-০১/জেনেটিক ইঞ্জিনিয়ারিং)-০১
(১০) জুওলোজি (এনটমোলোজি)-০৩
(১১) প্রাণরসায়ন-০৩
(১২) বায়োটেকনোলোজি/মলিকিউলার বায়োলোজি-০১
(১৩) মাইক্রোবায়োলোজি-০১
(১৪) ফুড টেকনোলোজি-০১
(১৫) ফার্মেসী-০১
এসএসসি হতে পরবর্তী পর্যায়ে কমপক্ষে তিনটি প্রথম শ্রেণী/বিভাগসহ এমএসসি ডিগ্রী। সকল ক্ষেত্রে এমএসসি-তে থিসিস আবশ্যক। কোন পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়।
২ ইঞ্জিনিয়ার => ১৭ (সতের) টি
২২০০০-৫৩০৬০/-(গ্রেড-৯)
(১) সিভিল-০৬
(২) ইলেকট্রিক্যাল-০৫
(৩) মেকানিক্যাল-০৪
(৪) কেমিক্যাল-০২
সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি হতে পরবর্তী পরীক্ষাসমূহে প্রথম বিভাগ/শ্রেণীসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী। কোন পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়।
৩ মেডিকেল অফিসার => ২৬ (ছাব্বিশ) টি
২২০০০-৫৩০৬০/-(গ্রেড-৯)
এসএসসি অথবা এইচএসসি-তে প্রথম বিভাগসহ কমপক্ষে ৬০% নম্বর প্রাপ্ত এমবিবিএস ডিগ্রীধারী হতে হবে।
৪ কম্পিউটার টাইপিস্ট => ০৯ (নয়) টি
৯৩০০-২২৪৯০/-(গ্রেড-১৬)
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিং-এ বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দের গতি থাকতে হবে।
৫ ল্যাবরেটরী অ্যাটেনডেন্ট => ৩২ (বত্রিশ) টি
৮৫০০-২০৫৭০/- (গ্রড-১৯)
এসএসসি (বিজ্ঞান) অথবা সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ন্যূনতম ০৬ (ছয়) মাসের ট্রেড সার্টিফিকেট।
৬ জেনারেল অ্যাটেনডেন্ট-২ => ০৮ (আট) টি
৮২৫০-২০০১০/-(গ্রেড-২০)
অষ্টম শ্রেণী পাস।
৭ স্যানিটারী অ্যাটেনডেন্ট-২ => ০৮ (আট) টি
৮২৫০-২০০১০/-(গ্রেড-২০)
অষ্টম শ্রেণী পাস।
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি
BAEC নিয়োগ ২০২৬ যোগ্যতা ও শর্তাবলি
সম্প্রতি প্রকাশিত BAEC নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে চাকরির আবেদনপত্র আহ্বান করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি)।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, ৯ম, ১৬তম, ১৯তম ও ২০তম বেতন গ্রেডে ০৭ ক্যাটাগরির পদে ১৩০ জন প্রার্থীকে নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি।
BAEC নিয়োগ ২০২৬ এ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে BAEC Job Circular 2026 বর্তমানে চলমান আকর্ষণীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলোর মধ্যে একটি।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Bangladesh Atomic Energy Commission BAEC job circular 2026 এর সকল গুরুত্বপুর্ন তথ্য গুলো টেবিল আকারে নিচে দেয়া হল।
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) |
| জব লোকেশন | পোস্টিং এর উপর নির্ভর করবে। |
| পদের ক্যাটাগরি | ০৭। |
| মোট শূন্যপদ | ১৩০ টি পদ। |
| চাকরির ধরন | ফুল টাইম। |
| চাকরির ক্যাটাগরি | সরকারি চাকরি। |
| জেন্ডার | নারী ও পুরুষ। |
| বয়সসীমা | ০৭ মে ২০২৬ তারিখে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। |
| শিক্ষাগত যোগ্যতা | জেএসসি বা সমমান, এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এমএসসি ডিগ্রি। |
| অভিজ্ঞতা | অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। |
| জেলা | সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। |
| বেতন / গ্রেড | ৮,২৫০-৫৩,০৬০ টাকা (৯ম, ১৬তম, ১৯তম ও ২০তম গ্রেড)। |
| অন্যান্য সুযোগ-সুবিধা | সরকারি চাকরির বিধি ও নিয়ম অনুযায়ী। |
| আবেদনের ফি | ৫৬ টাকা, ১১২ টাকা, ২২৩ টাকা (পদ অনুযায়ী)। |
| বিজ্ঞপ্তির সোর্স | অফিসিয়াল ওয়েবসাইট। |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | ০৪ মে ২০২৬। |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ০৪ মে ২০২৬। |
| আবেদন শুরুর তারিখ | ০৭ মে ২০২৬ সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখ | ২৭ মে ২০২৬ বিকাল ৫:০০ টায়। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) |
| প্রতিষ্ঠানের ধরন | সরকারি প্রতিষ্ঠান। |
| ফোন নম্বর | . |
| ফ্যাক্স নম্বর | +৮৮০-২-৮১৮১৮৪৫, ৮১৮১৮৪২. |
| ইমেইল ঠিকানা | chairman@baec.gov.bd. |
| প্রধান কার্যালয়ের ঠিকানা | পরমাণু ভবন, ই-১২/এ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭। |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.baec.gov.bd। |
১৩০ পদে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত! Bangladesh Atomic Energy Commission BAEC Job Circular 2026
BAEC Job Circular 2026 PDF / Image বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিএইসি জব সার্কুলার ২০২৬ পিডিএফ অফিসিয়াল ওয়েবসাইট www.baec.gov.bd এবং baec.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে। আমরা বি এ ই সি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা BAEC Job Circular 2026 PDF এর ছবি এখানে যুক্ত করেছি। নিচে সংযুক্ত BAEC circular 2026 এর ইমেজে চাকরির সমস্ত তথ্য রয়েছে, যেমন পদসমুহের বিবরন, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার ফি প্রদান, নিয়োগ পরীক্ষা এবং আরও অনেক তথ্য। আপনি এখান থেকে সহজেই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা বিএইসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর ছবি দেখতে বা ডাউনলোড করতে পারেন।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন চাকরির আবেদন করতে হবে অনলাইনে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ উল্লেখিত BAEC Teletalk ওয়েবসাইট http://baec.teletalk.com.bd এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
BAEC job circular 2026 এর অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের ফী জমা দিতে হবে। বিএইসি জব সার্কুলার ২০২৬ বা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদন পদ্ধতি ধাপে ধাপে নিচে দেওয়া হলো-
অনলাইনে চাকরির আবেদন করার নিয়মঃ
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগের আবেদন ফি জমা দেওয়ার নিয়ম
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে চাকরির অনলাইন আবেদন সফলভাবে সম্পন্ন হওয়ার পর Applicant’s Copy-তে একটি User ID দেওয়া থাকবে। এই User ID ব্যবহার করে ৫৬ টাকা, ১১২ টাকা, ২২৩ টাকা (পদ অনুযায়ী) আবেদন ফি পরিশোধ করতে হবে। যেকোনো Teletalk Pre-paid SIM এর মাধ্যমে ২টি SMS করে আবেদনের ফি জমা দেওয়া যাবে।
১ম SMS:
BAEC <User ID> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: BAEC DEFABC
২য় SMS:
BAEC Yes <PIN> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: BAEC Yes 123456
দ্বিতীয় SMS সঠিকভাবে পাঠানো হলে ফিরতি মেসেজে একটি Password পাওয়া যাবে।
এই User ID এবং Password ভালভাবে সংরক্ষণ করুন, পরবর্তীতে Admit Card ডাউনলোডের সময় প্রয়োজন হবে।
ভুলে গেলে SMS পুনরুদ্ধারের নিয়মঃ
যদি কোনো প্রার্থী User ID বা PIN ভুলে যান, তাহলে শুধুমাত্র Teletalk Pre-paid SIM ব্যবহার করে নিচের SMS পদ্ধতিতে পুনরুদ্ধার করা যাবে।
User ID জানা থাকলেঃ
BAEC Help <User ID> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: BAEC Help ABCDEF
PIN জানা থাকলেঃ
BAEC Help PIN <PIN নম্বর> টাইপ করে Send করুন 16222 নম্বরে
উদাহরণ: BAEC Help PIN 987654
শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলে সার্ভার ডাউন বা অন্যান্য টেকনিক্যাল সমস্যার কারণে আবেদন জমা দিতে সমস্যা হতে পারে। তাই ঝামেলা এড়াতে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কয়েকদিন আগেই আবেদন করা সবচেয়ে নিরাপদ।
ডিক্লারেশন: প্রার্থীকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে চাকরির অনলাইন আবেদন পত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদন পত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগে অনলাইন আবেদনে সহায়তা ও যোগাযোগের তথ্য
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বি এ ই সি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা BAEC Job Circular 2026 এ অনলাইনে আবেদন করার সময় কোনো সমস্যা দেখা দিলে বা টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হলে নিচের যোগাযোগের মাধ্যম ব্যবহার করে সহায়তা পাওয়া যাবে।
ইমেইল পাঠানোর সময় অবশ্যই সংগঠনের নাম (BAEC), পদের নাম, Applicant’s User ID, এবং আপনার মোবাইল নম্বর সংক্ষেপে ইমেইলের সাবজেক্ট লাইনে উল্লেখ করতে হবে। এতে সাপোর্ট টিম দ্রুত সমস্যা শনাক্ত করে সমাধান দিতে পারবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা BAEC Job Circular 2026 এ চাকরি পেতে হলে অবশ্যই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত/প্রিলিমিনারি পরীক্ষার পরে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ভাইভা পরীক্ষার পূর্বে ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ পরীক্ষা সাধারণত নিচের ৩টি ধাপে অনুষ্ঠিত হয়-
এই তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করেই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে চূড়ান্ত নিয়োগ নির্ধারিত হয়।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন BAEC নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) BAEC teletalk com bd এর অফিসিয়াল ওয়েবসাইট baec.teletalk.com.bd-এ পাওয়া যাবে। এডমিট কার্ড প্রকাশিত হলে প্রার্থীদের তাদের নিবন্ধিত মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদনকারীরা BAEC teletalk ওয়েবসাইট থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম সহ অন্যান্য তথ্য সম্বলিত এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
এছাড়াও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে নিয়োগের পরীক্ষার তারিখ, কেন্দ্র, সময়সূচি, সিটপ্ল্যান ও পরীক্ষার ফলাফল সহ সকল আপডেট তথ্য অফিসিয়াল ওয়েবসাইট www.baec.gov.bd এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রসমূহের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং একসেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারী ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখসহ) কর্তৃক সম্পাদিত হতে হবে।